চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুনে পোড়া রোগীদের জন্য নতুন দিগন্তের সূচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৫২২ কোটি ৩৯ লাখ টাকা ব্যায়ে ‘ন্যাশনাল ইউনিট ফর বার্ন অ্যান্ড ট্রাস্টেড সার্জারি প্রকল্পের’ অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর শের-ই-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ন্যাশনাল ইউনিট ফর বার্ন অ্যান্ড ট্রাস্টেড সার্জারি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫২২ কোটি ৩৯ লাখ টাকা। রাজধানীর চানখাঁরপুলের টিবি হাসপাতাল ও এর পাশে প্রায় দুই একর জমিতে আন্তর্জাতিক মানের বার্ন ইউনিট হাসপাতাল নির্মাণ করা হবে।

এ প্রকল্পের আওতায় রাজধানীতে আন্তর্জাতিক মানের ১৭ তলা বিশিষ্ট বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্থাপন করা হবে। প্রথম পর্যায়ে দু’টি বেজমেন্টসহ ১০ তলা ভবন নির্মাণ, যন্ত্রপাতি, মেডিসিন, ফার্নিচার ও যানবাহন কেনা হবে। প্রকল্পের মোট ব্যয়ের ৫২ শতাংশ যন্ত্রপাতি কেনা ও ৩৮ শতাংশ অবকাঠামো নির্মাণ বাবদ ব্যয় করা হবে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রকল্প বাস্তবায়নের জন্য বর্তমানে দুই তলা বিশিষ্ট টিবি হাসপাতাল ভেঙে ফেলা হবে। ইতোমধ্যে টিবি হাসপাতালের কাছের পেট্রোল পাম্পের জমিও উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক মানের ১৭ তলা হাসপাতালটি তিন ইউনিটে বিভক্ত করা হবে।

বিশাল ভবনের প্রথম ইউনিট হবে বার্ন চিকিৎসার জন্য। এখানে ঢাকাসহ সারা দেশের আগুনে পোড়া রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হবে।

দ্বিতীয় ইউনিট হবে প্লাস্টিক সার্জারির জন্য। এর ফলে প্লাস্টিক সার্জারির জন্য রোগীদের সিঙ্গাপুরসহ অন্য কোনো দেশে যেতে হবে না। দেশেই প্লাস্টিক সার্জারির জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থার পথ খুলে যাবে।

তৃতীয় ইউনিটটি হবে প্রশাসনিক ও একাডেমিক ভবনের জন্য।

সারা দেশে মাত্র ৫২ জন চিকিৎসক রয়েছেন, যারা বার্ন রোগীদের জন্য উন্নতমানের চিকিৎসা দিতে সক্ষম। অথচ প্রতি বছর নানা কারণে প্রায় ৬ লাখ মানুষ আগুনে পুড়ছেন। প্রতিটি ইউনিট হবে আন্তর্জাতিক মানের এবং অগ্নিদগ্ধ মুমূর্ষু রোগীদের জন্য ৬০ টি আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) থাকবে। এ সকল আইসিইউ পরিচালনার জন্য দক্ষ জনবলও নিয়োগ দেওয়া হবে।

ট্যাগ: একনেকপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রেফতার হতে পারেন আমির খান

পরবর্তী

মুখোশধারীদের কোপে আহত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা

পরবর্তী

মুখোশধারীদের কোপে আহত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা

শেষ হলো জোর ইজতেমা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT