চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেফতার হতে পারেন আমির খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার পর বির্তকের ঝড়ে পড়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। শুধু বির্তকে নয় সরাসরি তার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তাই যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন ‘পিকে’ খ্যাত আমির খান।

যদিও মধ্যপ্রদেশের অশোক নগর থানায় আমিরের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে ‘পিকে’ সিনেমায় তিনি পুলিশকে অপমান করে কথা বলেছিলেন। তবে সবার ধারণা অসহিষ্ণুতা ইস্যুতেই আমিরের বিরুদ্ধে থানায় এই অভিযোগ দায়ের।

শাহরুখ, সালমন ও অমিতাভের পর দেশ জুড়ে অসহিষ্ণুতার প্রতিবাদে এবার মুখ খুলেছেন আমির। আর তাতেই সোশ্যাল মিডিয়া থেকে রাজনীতি সব ক্ষেত্রেই এখন সমালোচনার ঝড় বয়ে চলেছে মিস্টার পারফেকশনিস্ট-এর বিরুদ্ধে। এ বক্তব্যে আমিরকে কেউ সমর্থন না করলেও ভারতের বিরোধীদল কংগ্রেস তাকে সমর্থন করে বিজেপিকেই অপরাধের কাঠগড়ায় তুলেছেন।

বলিউডের অনেক অভিনেতা আমিরকে অবশ্য কটাক্ষ করেছেন। এদের মধ্যে পরেশ রাওয়াল ও অনুপম খেরও রয়েছে। অভিনেতা ঋষি কাপুর আমিরকে উদ্দেশ্য করে বলেছেন, কোনও কিছুতে সমস্যা হলে পালিয়ে যাওয়া উচিত নয়, বরং সেখানে থেকে সমস্যাটা দূর করারই চেষ্টা করা উচিত। তবে পরিচালক রামগোপাল ভার্মা রয়েছেন আমিরের পাশে।

গত সোমবার দিল্লিতে একটি অনুষ্ঠানে ‘রামনাথ গোনেকা এক্সিলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে আমির বলেন, খবরের কাগজ পড়ে এবং টিভি দেখে তিনি আতঙ্কিত। দেশ জুড়ে অসিহষ্ণুতার পরিবেশ নিয়ে ভীত তার স্ত্রী কিরণ রাও-ও। বস্তুত কিরণ এবং তিনি এতটাই আতঙ্কিত যে দেশ ছেড়ে চলে যেতে চাইছেন!

দিন দিন প্রাণ নাশের ভয় ও নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে। রাষ্ট্রের একজন স্বাধীন নাগরিক হিসেবে প্রতিদিন পত্রিকায় যা পড়ছি তাতে আমরা এদেশে থাকাটা নিরাপদ মনে করছি না। গত কয়েক মাস ধরে ভারতের গোটা দেশ জুড়ে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে, সেটি হলো অসহিষ্ণুতা।

এর আগে অসহিষ্ণুতার বিরুদ্ধে মুখ খুলেছিলেন শাহরুখ খান। নিজের ৫০তম জন্মদিনে তিনি বলেছিলেন, দেশে চরম অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে আমরা কয়েক দিনের মধ্যেই অন্ধকার যুগে ফিরে যাবো।

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসে অসহিষ্ণুতা নিয়ে কথা বলেছিলেন অমিতাভ বচ্চন। সালমন খান, প্রবীণ সরোদশিল্পী আমজাদ আলি খানসহ অনেক নামি-দামি তারকারা অসহিষ্ণুতার বিরুদ্ধে কথা বলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আমির খানের নাম।

ট্যাগ: আমির খাননায়কবলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানে এফ-সেভেন দুর্ঘটনায় প্রাণ গেলো নারী পাইলটের

পরবর্তী

আগুনে পোড়া রোগীদের জন্য নতুন দিগন্তের সূচনা

পরবর্তী

আগুনে পোড়া রোগীদের জন্য নতুন দিগন্তের সূচনা

মুখোশধারীদের কোপে আহত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT