চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামীকাল ঢাবিতে আসছে ‘জম্বি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৯
শিল্প সাহিত্য
A A

জম্বি! সবার কাছেই পরিচিত নাম। পৃথিবীর নামীদামী প্রায় প্রতিটি ফিল্ম ইন্ডাস্ট্রিই এই বিষয় নিয়ে সিনেমা বানিয়েছে। এবার আসছে মাইমোড্রামা।

বাংলাদেশ ও আশেপাশের কয়েকটি দেশে উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়া শিশু ও নারী ধর্ষণের উপর ভিত্তি করে এই গল্পের সঞ্চালনা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ‘র আয়োজনে এবং ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের পরিবেশনায় পূর্ণাঙ্গ এ মূকনাট্যে যুক্ত থাকবেন ৪০ থেকে ৬০ জনের মত মাইম শিল্পী।

গল্পে দেখা যাবে, বিকৃত মস্তিষ্কের কিছু লম্পট একজন অসহায় নারীকে গণধর্ষণ করে। বছর খানেক পরে মহিলাটির বাচ্চা হলে দুশ্চরিত্রা অপবাদ নিয়ে সে বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করতে বাধ্য হয়। গার্মেন্টসে কাজ করে সে বাচ্চা মেয়েটিকে বড় করে তুলতে থাকে। ৭ বছরের মাথায় সেই মেয়েটি একই লম্পট গ্যাংয়ের দ্বারা ধর্ষিত হয়। আগে থেকেই শারীরিকভাবে কিছুটা অস্বাভাবিক মেয়েটির শরীরে এবার বায়োলজিক্যাল তথা জিনগত পরিবর্তন আসে। তার মাঝে একধরণের ভাইরাস উৎপন্ন হয়, সে জম্বি হয়ে উঠে। তৎক্ষণাৎ তার ধর্ষকদের কামড়ালে তারাও জম্বি হয়ে যায়। এই জম্বিরা সম্ভাব্য ধর্ষক, প্রকাশ্য কিংবা গোপন ধর্ষকদের শনাক্ত করতে পারে এবং তাদেরকে কামড়ায়, বাকিদের কোন ক্ষতি করে না। আক্রান্ত ব্যক্তিটি জম্বি হয়ে সে আবার অন্যদের কামড়ায়। এভাবে জম্বিরা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস, পার্ক, গণপরিবহণ, সীমান্ত সবখানে! সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও বাদ যায় না। জম্বি আক্রমণ এতটাই ভয়াবহ রুপ ধারণ করে যে তা নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে হয়, ঘোষণা করতে হয় জরুরি অবস্থা।

এই মূকাভিনয় প্রযোজনাটি বাংলাদেশের প্রেক্ষাপটে একদমই ব্যতিক্রম। পরিবেশ থিয়েটারের ধারণা সংযোজিত হচ্ছে এই নির্বাক নাটকে। টিএসসির সমগ্র প্রাঙ্গণই মঞ্চ, দর্শকরাও অনুষঙ্গ।

আগামীকাল সন্ধ্যা ৭ টায় দর্শকদের সামনে হাজির হচ্ছে ‘জম্বি’। গল্প নির্মাণ এবং নির্দেশনায় আছেন তরুণ মূকাভিনেতা মীর লোকমান।

তার ভাষ্যমতে: এই মাইম প্রযোজনা আমাদেরকে ধাক্কা দিয়ে যাবে, প্রশ্নবোধক চিহ্ন এঁকে যাবে।

এই বিষয়ে ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার বলেন: এই মূকনাট্যটি যৌন নিপীড়ক এবং ধর্ষকদের জন্য বড় সতর্ক সংকেত। তাদের মহাপাপের বিচার অবশ্যম্ভাবী।  বাংলাদেশের প্রতিটি অন্যায়-অবিচারের বিপরীতে এবং ন্যায়বোধের সাথে ডাকসু সবসময় সঙ্গী হবে।

২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি ‘না বলা কথাগুলো না বলেই হোক বলা’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে মূকাভিনয় সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। ইতোপূর্বে সংগঠনটি দেশ ও বিদেশের ঘটে যাওয়া বিভিন্ন ইস্যুতে নির্বাক প্রতিবাদসহ সমাজ সচেতনয়ায় ভূমিকা রেখেছে।।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেয়ার গ্রিলসের সঙ্গে রোমহর্ষক অভিযানে মোদি

পরবর্তী

দুর্নীতির ‘বড় বটগাছ’ উপড়ে ফেলতে হবে

পরবর্তী

দুর্নীতির ‘বড় বটগাছ’ উপড়ে ফেলতে হবে

দুর্দান্ত জয়ে সমতায় শেষ করল বাংলাদেশ

সর্বশেষ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT