চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের অভিযোগ: নির্বাচন কমিশন আংশিক পক্ষপাতদুষ্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

নোয়াখালী-১ আসনের ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের নেয়া পদক্ষেপে আংশিক পক্ষপাতদুষ্টের অভিযোগ এনেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

এ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে আগামীকাল দলটির একটি প্রতিনিধিদলও নির্বাচন কমিশনে যাবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় সুধাসদনে এ সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ অভিযোগ করেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান।

Banglabid

আবদুর রহমান বলেন: গত কয়েকদিন ধরে বিএনপি নেতৃবৃন্দের কথাবার্তায় নির্বাচনী পরিবেশ বিনষ্টের উস্কানি প্রত্যক্ষভাবে পরিলক্ষিত হচ্ছে। নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা, প্রজাতন্ত্রের বিশ্বস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো, অপপ্রচার করে নির্বাচনকে বিতর্কিত করার ও সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার অপপ্রয়াস পরিলক্ষিত হচ্ছে।

এসময় তিনি যোগ করেন: একটি অসত্য অভিযোগ নির্বাচন কমিশনকে দেয়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একজন ডিসি, দু’জন এডিসি এবং চারজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের অবশ্যই সে এখতিয়ার রয়েছে। কিন্তু যাদেরকে প্রত্যাহার করা হয়েছে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া উচিত ছিলো। আমরা মনে করি তারা বঞ্চিত হয়েছেন। একজনের বিরুদ্ধে অভিযোগ আসলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, আত্মপক্ষ সমর্থন করতে না দেওয়া প্রেক্ষিতে সে অবশ্যই আংশিকভাবে পক্ষপাতের অভিযোগ রাখতেই পারে।

‘‘আওয়ামী লীগ প্রত্যাশা করে নির্বাচন কমিশন সে ব্যাপারে আরও বেশি যত্নবান হবে, সতর্ক হবে।’’

Reneta

আওয়ামী লীগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগ আনছে কিনা জানতে চাইলে রহমান বলেন: আমরা পুরোপুরি পক্ষপাতদুষ্টের অভিযোগ আনছি না। কিন্তু, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া হলে অবশ্যই আংশিকভাবে সে অভিযোগ করা যায়।

এসময় তিনি অভিযোগ করেন: ইতোমধ্যে আমরা খবর পেয়েছি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি জাল ব্যালট পেপার পর্যন্ত ছাপাচ্ছে। এসময় কক্সবাজার থেকে জাল ব্যালট পেপার পর্যন্ত উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন।

তিনি বলেন: তাদের যে নীলনকশা, সেই নীলনকশা অনুযায়ী তারা আওয়ামী লীগের পরিচয় দিয়ে সারাদেশে সহিংসতার পরিকল্পনা করছে। সেই স্কুলছাত্রদের মত মুজিব কোট গায়ে দিয়ে তারা নাশকতার পরিকল্পনা করছে বলে সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করেন আবদুর রহমান।

এসময় জাপান ভিত্তিক একটি গবেষণা সংস্থার উদ্ধৃতি তুলে ধরে তিনি বলেন: আওয়ামী লীগ যেখানে ৮০ শতাংশ নির্বাচনী অঙ্গীকার পূরণ করেছে, সেখানে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত জামায়াত-বিএনপি জোট সরকার মাত্র ২৪ শতাংশ নির্বাচনী অঙ্গীকার পূরণ করেছিল। তাই আবার নৌকায় ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচননির্বাচন কমিশনবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনের আইনশৃঙ্খলার প্রস্তুতি সর্বোত্তম ও চমৎকার: আইজিপি

পরবর্তী

দুইশ পেরিয়ে দ্বিতীয়বার বাংলাদেশ

পরবর্তী

দুইশ পেরিয়ে দ্বিতীয়বার বাংলাদেশ

রোহিঙ্গা-মিয়ানমার-rohingya genocide

‘নতুন করে রোহিঙ্গা নিধনের জন্য মুসলিম রোহিঙ্গারাই দায়ী’

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT