চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইন মন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৮
আদালত
A A

‘খালেদা জিয়ার আইনজীবীরা আইন জানেন না’ বলে আইন মন্ত্রীর দেয়া বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক বলে ওই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আ্যডভোকেট জয়নুল আবেদিন’।

মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে জয়নুল আবেদীন এই আহবান জানান।

তিনি বলেন, দেশের মানুষ তথা আইনজীবীরা আইন মন্ত্রীর কাছে এরকম বক্তব্য আশা করে না। তার বক্তব্য বাংলাদেশের আইনজীবীদের জন্য অপমানজনক। ওইদিন প্রধান বিচারপতির সঙ্গে আমরা যারা দেখা করতে গিয়েছিলাম, সেখানে দেশ বরেণ্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

জয়নুল আবেদীন আরো বলেন, আমরা আশা করি আইন মন্ত্রী তার এ ধরনের বক্তব্য প্রত্যাহার করে আইন এবং আইনজীবী দের প্রতি শ্রদ্ধাশীল হবেন। অতীতে অনেকেই এধরনের বক্তব্য দিয়ে সদস্যপদ হারিয়েছেন।

গত ৯ সেপ্টেম্বরে দুপুরে খালেদা জিয়ার আইনজীবীরা প্রধান বিচারপতির সাথে দেখা করেন। তারা নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আদালত স্থাপন করে খালেদা জিয়ার বিচার এবং তার শারীরিক অবস্থা নিয়ে প্রধান বিচারপতির সাথে আলোচনা করেন।

প্রধান বিচারপতির সাথে আলোচনার পর জয়নুল আবেদিন সাংবাদিকদের বলেন, সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের অভিভাবক হচ্ছেন প্রধান বিচারপতি। তাই সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা না করে এই ধরনের কোর্ট (নাজিমুদ্দিন রোডের পুরান কারাগারে আদালত ) স্থাপন করে প্রজ্ঞাপন জারি করতে পারে না। এখানে সুপ্রিম কোর্টে সুপ্রিমিসি অবশ্যই থাকতে হবে।

ওইদিন খালেদা জিয়ার আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাতের পরপরই প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত করেন আইনমন্ত্রী আনিসুল হক।

এরপর কারাগারে আদালত স্থানান্তরের বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীদের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন মন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি মনে করি যে, উনারা (খালেদা জিয়ার আইনজীবীরা) যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি বলবো, উনারা আইন জানেন না।

আইন মন্ত্রীর এ মন্তব্যের প্রেক্ষাপটে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে বার অ্যাসোসিয়েশন সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: আইন মন্ত্রীখালেদা জিয়াসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনকালীন সরকার হবে অক্টোবরে: ওবায়দুল কাদের

পরবর্তী

আজ শাহাবুদ্দিন আহমেদের জন্মদিন

পরবর্তী

আজ শাহাবুদ্দিন আহমেদের জন্মদিন

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ছলচাতুরী চলছে: রিজভী

সর্বশেষ

৩১ আগস্ট: বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক ওভারডোজ সচেতনতা দিবস

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

আগস্ট ৩১, ২০২৬

আজ মন্ত্রিসভায় উঠছে নবম পে-স্কেলের প্রস্তাব: কার্যকর হবে যেভাবে

আগস্ট ৩১, ২০২৬

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT