চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রিসভায় উঠছে নবম পে-স্কেলের প্রস্তাব: কার্যকর হবে যেভাবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব আজ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত হতে যাচ্ছে। মন্ত্রিসভার অনুমোদন ও প্রয়োজনীয় আইনগত ভেটিং সম্পন্ন করে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী অক্টোবর থেকেই নতুন বেতন কাঠামোতে বেতন পেতে পারেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গেজেট প্রকাশে সাময়িক বিলম্ব হলেও নতুন বেতন কাঠামোর কার্যকর তারিখ পিছিয়ে যাচ্ছে না। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর ধরা হবে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বকেয়া অর্থ পরবর্তী সময়ে সমন্বয় করা হবে।

বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই নবম বেতন কমিশনের মূল সুপারিশ পর্যালোচনা করেছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন ১০ সদস্যের উচ্চপর্যায়ের সচিব কমিটি। কমিশন মূল বেতন সর্বনিম্ন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করেছিল, যা ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সমান। তবে সরকারের সার্বিক আর্থিক সক্ষমতার কথা বিবেচনায় নিয়ে সচিব কমিটি প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে।

অর্থ বিভাগের তথ্যমতে, নতুন বেতন কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বাড়তি অর্থের চাপ সামলাতে পে-স্কেলটি দুই ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে নতুন মূল বেতন কার্যকর করা হবে এবং পরবর্তী ধাপে বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ অন্যান্য ভাতা কার্যকর করা হবে। এর আগে তিন ধাপে বাস্তবায়নের চিন্তা থাকলেও বার্ষিক ইনক্রিমেন্টজনিত জটিলতা এড়াতে সরকার দুই ধাপে বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ জানান, দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি বাড়ায় কর্মচারীদের প্রকৃত আয় কমেছে, তাই বেতন বাড়ানো যৌক্তিক। তবে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির ওপর জোর দিয়ে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করলে তাৎক্ষণিক আর্থিক চাপ কমবে। অন্যদিকে, সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতার সমালোচনা করে জানান, কর্মচারীদের বেতন-ভাতার বিষয়টি সরকারের রাজস্ব, মূল্যস্ফীতি এবং সামগ্রিক বাজেট ব্যবস্থাপনার ওপর সরাসরি প্রভাব ফেলে। রাজস্ব আদায়ে প্রত্যাশিত প্রবৃদ্ধি না থাকলে ভবিষ্যতে এই স্থায়ী ব্যয় বাজেট ব্যবস্থাপনায় বড় চাপ তৈরি করতে পারে।

ট্যাগ: নবম পে-স্কেলমন্ত্রিসভা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

পরবর্তী

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

পরবর্তী

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

৩১ আগস্ট: বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক ওভারডোজ সচেতনতা দিবস

সর্বশেষ

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT