চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনকালীন সরকার হবে অক্টোবরে: ওবায়দুল কাদের

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
১২:৪৬ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

আগামী অক্টোবরে নির্বাচনকালীন সরকার হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, নির্বাচনকালীন সরকারে কোনো টেকনোক্র্যাট মন্ত্রী থাকবেন না।

এছাড়াও অক্টোবরের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সংসদ অধিবেশন আরও একটা কেন, তার চেয়েও বেশি হতে পারে। সামনের মাসেও হতে পারে, তারও পরে হতে পারে। আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের চেয়ে সুশৃঙ্খল। তবে নির্বাচন আসলে অসুস্থ প্রতিযোগিতা হতে পারে বলে সবাইকে সতর্ক করা আছে।

‘অন্তর্কলহ আছে, আমরা পর্যবেক্ষণ করছি। কারো কারো ক্ষেত্রে ব্যবস্থাও অব্যাহত আছে। যাদের কারণ দর্শাতে বলেছি, তাদের কারণ জানাতে হবে।’

কেন্দ্রীয়ভাবে কাউকে এখনো মনোনীত করা হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, এক্ষেত্রে গ্রহণযোগ্যরা অগ্রাধিকার পাবে। ‘দুর্বলদের সবল হতে বলা হচ্ছে। যারা নিজ দায়িত্বে মনোনীত করছেন, খোঁজ নেবো। নবীনরা জনপ্রিয়তায় এগিয়ে থাকলে অগ্রাধিকার পাবে। মূলত গ্রহণযোগ্যতাই প্রাধান্য পাবে,’ বলেন তিনি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কাদের বলেন, ‘খালেদা জিয়াকে কোথায় চিকিৎসা করাবো তা বড় নয়, সুচিকিৎসাই বড় কথা। আসলে বিএনপি এটাকে পুঁজি করে রাজনীতি করছে। তাদের নিজেদের একতা নেই, জনসমর্থন নেই। কীভাবে কী করবে তারা? আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য তারা কীভাবে করবে? আসলে তাদের ঐক্য জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য।’

এবারের নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টি তাদের সংখ্যা বাড়াতে আবেদন করেছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তবে কলেবর গত নির্বাচনকালীন সরকারের মতো হবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘জাতীয় পার্টি নিজেরাই বলেছে তারা কীভাবে নির্বাচন করবে। সব নির্ভর করছে মেরুকরণের ওপর। আমরা আমাদের প্রার্থী ঠিক করব তফসিলের পর। তবে শরিকদের আসন দেবো ৬৫-৭০টি।’

নির্বাচনে কোনো কূটনৈতিক প্রয়াস হবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি। কেননা তাতে সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে।

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এশিয়া কাপে প্রতি ম্যাচেই ৩০০’র বেশি রান চান সরফরাজ

পরবর্তী

আইন মন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান

পরবর্তী

আইন মন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান

আজ শাহাবুদ্দিন আহমেদের জন্মদিন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT