চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএসের জন্য ভিডিও তৈরি করতে ঢাকায় এসেছিল নব্য জেএমবি’র সদস্যরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অন্যান্য
A A

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) একটি ভিডিও তৈরি করতে রাজধানী ঢাকায় এসেছিল নব্য জেএমবি’র চার সদস্য। এছাড়াও তারা অনলাইনে বিভিন্ন আইডি ব্যবহার করে উগ্রবাদী মতাদর্শ প্রচার করত।

সোমবার রাতে রাজধানীর রমনা স্টার গেইটের সামনে অভিযান পরিচালনা করে নব্য জেএমবি’র চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তাররা হলেন, আরিফ মোল্লা (২৮), মো. ইলিয়াস হোসেন ওরফে মিঠু (২৮), মো. ফরহাদ আলী ওরফে ফুয়াদ (৩১) ও মুনতাসিম বিল্লাহ ওরফে সাব্বির (২১)। এ সময় তাদের কাছ থেকে উগ্রপন্থি বই ও মোবাইল ফোন জব্দ করা হয়।

নব্য জেএমবি’র গ্রেপ্তারের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে পুলিশ জানায়, নব্য জেএমবি’র এই সদস্যরা ২০১৮ সালের মাঝামাঝি সময়ে বগুড়ার দুপচাচিয়া থানার সঞ্জয়পুর গ্রামের নাগর নদীর তীরে রাকিবুল হাসান ওরফে আরতুগুল এর নেতৃত্বে কথিত আইএসের মিডিয়ায় প্রচারের জন্য একটি ভিডিও ধারণ করেছিল। পরে নরসিংদী জেলার ‘অপারেশন গর্ডিয়ান নট’ পরিচালনার পর রাকিবুল ওরফে আরতুগুল গ্রেপ্তার হলে তারা আত্মগোপনে চলে যায়।

সাম্প্রতিক সময়ে ওইরকম একটি ভিডিও তৈরির জন্য এবং কিভাবে ভিডিও তৈরি করা যায় সেই বিষয়ে শলাপরামর্শ করার জন্য ঢাকায় আসে।

Reneta

এছাড়াও তারা অনলাইনে বিভিন্ন আইডি ব্যবহার করে উগ্রবাদী মতাদর্শ প্রচার এবং তাদের সংগঠনের জন্য সদস্য সংগ্রহে তৎপর ছিল।

সিটিটিসি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে রমনা থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ১০ দিনের রিমান্ডের আবেদন করে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নব্য জেএমবি
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্মী-অ্যাম্বুলেন্স নেই, ছেলেকে স্ট্রেচারে হাসপাতালে নিলেন বাবা-মা

জুন ৭, ২০২৬

বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

জুন ৭, ২০২৬

পটুয়াখালীতে জেলের রহস্যজনক মৃত্যু

জুন ৭, ২০২৬

রামিসা হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনালের বিচারক

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT