চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটিতে না থেকেও সদস্য মর্মে প্রত্যয়ন পত্র

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৯:০৭ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটিতে নাম না থাকলেও কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মাওলা নকশেবন্দীর সাক্ষরে সদস্য মর্মে প্রত্যয়ন পেয়েছেন মো. আবদুল্লাহ আল মামুন। তবে চেয়ারম্যানের সাক্ষরের নিচে কোন তারিখ নেই। 

এ বিষয়টি নিয়ে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে নকশেবন্দী বলেন: আবদুল্লাহ আল মামুন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য। কিন্তু চ্যানেল আই অনলাইনে কাছে থাকা ধর্ম বিষয়ক উপ-কমিটির ৩৫ জনের তালিকায় মামুনের নাম উল্লেখ না থাকার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এই কমিটির তালিকা দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ছাড়া আর কারও কাছে নেই! আপনি পেলেন কিভাবে?

এর উত্তরে চ্যানেল আই অনলাইনের প্রতিবেদক জানান: আওয়ামী লীগের কোন উপ-কমিটির কেন যেকোন কমিটির তালিকাই সকলের জন্য উন্মুক্ত। এটা গোপন কোন বিষয় নয়। আর আবদুল্লাহ আল মামুন কোন আলেম-ওলাম নন বরং তার বিরুদ্ধে তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা রয়েছে। তিনি কিভাবে উপ-কমিটির সদস্য হলেন? এ প্রশ্ন এড়িয়ে যান নকশেবন্দী।

উল্লেখ মো. আবদুল্লাহ আল মামুনের পিতা নওশের মোল্লা। তিনি এলাকায় মুক্তিযুদ্ধকালীন সময়ে রাজাকারের ভূমিকায় অবতীর্ণ ছিলেন বলে পাবনায় প্রচলন আছে। মামুনের আওয়ামী লীগ ও তার সহযোগী কোন সংগঠনে কোন পদ নেই। মাদক ব্যবসাসহ-সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে।

মো. আবদুল্লাহ আল মামুন বিরুদ্ধে অভিযোগ

আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির ৩৫ জনের তালিকায় রয়েছেন: আলহাজ মাওলানা মীর হাবীবুর রহমান যুক্তিবাদী, আলহাজ অ্যাডভোকেট মাওলানা আবু বকর সিাদ্দক, আলহাজ প্রফেসর ড. মোহাম্মদ হোসাইন, আলহাজ প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ, প্রফেসর ড. আ. ফ. ম আকবর হোসাইন, আলহাজ মাওঃ জহিরুল ইসলাম মিঞা, আলহাজ মুফতী মো. শহীদ উল্লাহ, শায়খুল হাদীস আলহাজ মাও. সৈয়দ ওয়াহীদুজ্জামান, আলহাজ মাও. আবু সুফিয়ান যাকী, আলহাজ মাও. মো. আকতার হোসেন, আলহাজ মুফতি রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহ, আলহাজ ড. কাজী এরতেজা হাসান, আলহাজ মাও. আবদুল কবির খান জামান, আলহাজ মাও.মুফতি শহীদুল্লাহ কাসেমী, কাজী হেদায়েত হোসেন রাজা, আলহাজ হাফেজ মাও. লিয়াকত হোসেন।

এছাড়া রয়েছেন: আলহাজ্ব হাফেজ মাও. মোতাহার হোসেন, আলহাজ মাও. ফয়জুল গনি-আল বোখারী, আলহাজ হাফেজ মাও. সাগর আহম্মেদ শাহীন, আলহাজ মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, আলহাজ হাফেজ আঃ ছাত্তার, আলহাজ মাও. তাইজুল ইসলাম, আলহাজ আবুল হাসনাত কবির, আলহাজ হাফেজ মাও. মাজাহারুল ইসলাম, মাওলানা আমিরুল ইসলাম আমির, আলহাজ্ব মোঃ মহিবুল্লাহ, আলহাজ মাও. আব্দুর রাজ্জাক, হাফেজ মাও. ইব্রাহীম বিন আলী, মাওলানা আবুল খায়ের ওয়াহিদী, মাওলানা নূও মো. আহাদ আলী সরকার, হাজী মো. ফরিদ হোসেন, মাও. ড. এ.কে.এম আব্দুল মোমিন সিরাজী, আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম (কমলাপুর), মাও. ফরিদুল ইসলাম (লালবাগ). মাও. আবু বকর সিদ্দিক, মা. আব্দুল আলিম আজাদী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথে, খসড়া স্মারকে ১৪ দফা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আমাকে বরখাস্ত করুক: মমতা বন্দ্যোপাধ্যায়

মে ৭, ২০২৬

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT