চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএস’র হাতে বিমান বিধ্বংসী অস্ত্র!

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
৪:২২ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

২শ’ ২৪ আরোহীসহ মিশরের সিনাইয়ে রুশ বিমান ধ্বংসের দায় নিয়েছে আইএস। দাবির পক্ষে প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছে দলটি। ভিডিওতে ভূপাতিত হওয়ার আগ মুহূর্তে বিমানটিকে দেখা গেছে।

আইএস’র দাবি, সিরিয়ায় রুশ হামলার প্রতিবাদ হিসেবে এয়ারবাস এ-৩২১ রুশ বিমানে হামলা চালিয়েছে তারা। তবে মিশর এবং রাশিয়ার সরকারের পক্ষ থেকে আইএস’র এই দাবিকে প্রত্যাখ্যান করা হয়েছে। আইএস প্রকাশিত ভিডিওটি অস্পষ্ট হওয়ায় সেটিকেও প্রমাণ হিসেবে মানতে রাজি নয় তারা।

অবশ্য তদন্তকারী বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। শনিবার ধ্বংস হওয়া বিমানটির ছবি এই প্রথম মিশর সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিমানটিতে থাকা দু’টি ব্ল্যাকবক্সই উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

Banglabid

ব্ল্যাকবক্স দু’টি থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সিনাই উপত্যকায় ভূপাতিত হওয়ার আগ পর্যযন্ত এয়ারবাস এ-৩২১ একবারের জন্যও কন্ট্রোল টাওয়ারে জরুরী সাহায্য বার্তা ‘এসওএস’ পাঠায়নি, যেটা সাধারণত বিপদগ্রস্ত প্রতিটি বিমান থেকেই পাঠানো হয়।

এমনকি মিশরের বেসামরিক বিমানমন্ত্রী হোসাম কামাল জানান, বিপর্যওয়ের কিছুক্ষণ আগেও পাইলট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের মধ্যে যোগাযোগ ‘স্বাভাবিক’ ছিলো। তিনি বলেন, ‘তাদের কথাবার্তায় অস্বাভাবিক কিছুই ছিলো না। এবং পাইলটও বিমানের গতিপথ পাল্টানোর কোনোরকম অনুরোধই করেননি।’

বিমানমন্ত্রী এও বলেন, কন্ট্রোলাররা বিমানের পক্ষ থেকে কোনো বিপদ সংকেত রেকর্ড করেননি। অথচ এর আগে তিনিই বলেছিলেন, বিমানের পক্ষ থেকে কারিগরী ত্রুটি সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে। ফলে বিমান দুর্ঘটনাটিতে আইএস সম্পৃক্ততা বিষয়ে সরকারের বক্তব্য নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।

Reneta

আপাত তদন্তে পাওয়া তথ্যের পর এখন প্রশ্ন উঠেছে, সত্যিই যদি বিমান বিধ্বস্তের ঘটনাটি দুর্ঘটনা না হয়ে আইএস’র হামলা হয়ে হয়ে থাকে, তবে ভূমি থেকে বিমান বিধ্বংস করার মতো শক্তিশালী অস্ত্র দলটির কাছে এলো কোত্থেকে?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমান দুর্ঘটনাবিমান বিধ্বস্তরুশ বিমান বিধ্বস্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাকিব হত্যা মামলার রায় ৮ নভেম্বর

পরবর্তী

পাকিস্তানী সাপের বাচ্চারা কিলবিল করছে

পরবর্তী

পাকিস্তানী সাপের বাচ্চারা কিলবিল করছে

ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নির্মূল কমিটি

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT