চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাভেঞ্জারস এন্ডগেম: কাহিনী বলে হলের বাইরে মার খেলেন দর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ ঘটিয়ে যাচ্ছে একের পর এক কাণ্ড। গতকাল সিনেমা দেখে কাঁদতে কাঁদতে অসুস্থ হাসপাতালে গিয়েছেন এক ভক্ত। এবার জানা গেল কাহিনী ফাঁস করতে গিয়ে হংকং এর এক দর্শক খেলেন বেদম মার।

হংকং এর ওই ব্যক্তি সিনেমা দেখা শেষ করে বের হয়ে আসছিলেন। এই সময়ে হলের পরবর্তী শো এর জন্য অপেক্ষমাণ ছিলেন বহু দর্শক। তেমনই কয়েকজনকে নিছক মজার ছলে সিনেমার শেষ অংশে কী ঘটেছে তা বলে দিলেন সেই ব্যক্তি। আর তাতেই ঘটে বিপত্তি। এত শখ করে টিকেট কেটে আশা দর্শকরা ক্ষেপে গিয়ে বেদম প্রহার করে সেই ব্যক্তিকে। আহত সেই ব্যক্তির সিনেমা হলের পাশে বসে থাকার ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এর আগে সিনেমাটির কয়েক মিনিটের ভিডিও ক্লিপ এবং তারপর পুরো সিনেমাটিই ইন্টারনেটে ফাঁস হওয়ার ঘটনা ঘটেছিল। এরপর নির্মাতারা অনুরোধ করেছিলেন সিনেমার ঘটনা ফাঁস না করার জন্য।

Banglabid

মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের ২২তম ছবি অ্যাভেঞ্জারস: এন্ডগেম সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে ইতিমধ্যেই। এখন পর্যন্ত ১৬৯ মিলিয়ন ডলার আয় করেছে বিশ্বব্যাপী। ৩ ঘণ্টা ৫৮ সেকেন্ডের এই সিনেমাটিই মার্ভেলের সবচেয়ে দীর্ঘ ছবি। ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন অ্যান্থনি রুশো এবং জো রুশো। এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ও শেষ ছবি এটি। তারকাবহুল এ ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি, ব্রি লারসন, ক্রিস হেমসওর্থ, ক্রিস ইভানস, মার্ক রাফালো, জেরেমি রেনার ও স্কারলেট জোহানসন। ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত এই সিনেমা। ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাভেঞ্জারস: এন্ডগেম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাড়ি চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় উবারের ‘গাফিলতি’

পরবর্তী

কেন পিছিয়ে গেল রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ এর মুক্তি?

পরবর্তী

কেন পিছিয়ে গেল রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র' এর মুক্তি?

ইউরোপের ৩ দেশ মাতাচ্ছেন ইমরান

সর্বশেষ

ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT