চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসন বল টেম্পারিং করেছেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
অ্যান্ডারসন ও বোলাররা বল টেম্পারিং নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পটফিক্সিং আতঙ্কের পর এবার বল টেম্পারিংয়ের অভিযোগ উঠল অ্যাশেজে। সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিনে অভিযোগের তীরটা ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে। মেলবোর্ন টেস্টের ভিডিও ফুটেজে দেখা গেছে হাতে বল নিয়ে কিছু একটা করার চেষ্টা করছেন ইংলিশ পেসার। তবে অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করেছেন সফরকারীদের কোচ ট্রেভর বেলিস।

অস্ট্রেলিয়ার মিডিয়ার দাবি, ভিডিও ফুটেজে অ্যান্ডারসনের বল টেম্পারিংয়ের বিষয়টি স্পষ্ট দেখা গেছে। বলের ওপরের চামড়াও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাচ্ছে ক্রিকেটের খবরদাতা ওয়েবসাইট ক্রিকইনফো। অন্যদিকে বিষয়টি এখন তদন্তাধীন।

ম্যাচ চলাকালীনই টেম্পারিং দাবি করা দৃশ্যটি নজরে এসেছিল ধারাভাষ্যকারদের। অজিদের সাবেক স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন কমেন্ট্রিতে বলছিলেন, ‘আমি নিশ্চিত নই, ও(অ্যান্ডারসন) আসলেই নখ দিয়ে বলের প্রকৃতি পরিবর্তন করার চেষ্টা করছে কিনা।’

Banglabid

তখন মাইকেল স্ল্যাটার বলেন, ‘এটা নিঃসন্দেহে কৌতূহলোদ্দীপক বিষয়। আপনি নিশ্চয়ই নখ দিয়ে বলের মাঝে কিছু করতে পারেন না। এটা নিয়ম নয়।’

অ্যান্ডারসন বল টেম্পারিং সন্দেহের জন্য পরীক্ষা করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
নখ দিয়ে বলের ওপর কিছু একটা করছেন অ্যান্ডারসন

ওয়ার্ন- স্ল্যাটারের কথাটাই একটু ঘুরিয়ে বলেছেন অজিদের আরেক সাবেক মাইক হাসি। তার মন্তব্য, অ্যান্ডারসন বল হাতে নিজের অ্যাকশন নিয়ে ম্যাচ রেফারি সঞ্জয় মাধুগালেকে কিছু বোঝাতে চেয়েছিলেন।

কোচ বিষয়টি নাকচ করলেও ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট অভিযোগকে গুরুত্বের সাথে নিয়েছে। তারা তাৎক্ষণিক ম্যাচ রিপোর্টে  ‘বল টেম্পারিং’ শব্দটি ব্যবহারও করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮জেমস অ্যান্ডারসনবল টেম্পারিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্থানীয় নির্বাচনে পুরনো চেহারায় আওয়ামী লীগ: রিজভী

পরবর্তী

পূর্ণশক্তি নিয়েই কোহলিদের মুখোমুখি প্রোটিয়ারা

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ণশক্তি নিয়েই কোহলিদের মুখোমুখি প্রোটিয়ারা

বিসিএস

বিসিএস নিয়ে এত আগ্রহ শ্রেণি বৈষম্যের অবসানেরও ইঙ্গিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬

অফিসে ছোট একটি ‘ধন্যবাদ’ কেন বড় পার্থক্য তৈরি করতে পারে?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ সফরে চীনে অজিত দোভাল

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT