চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিএস নিয়ে এত আগ্রহ শ্রেণি বৈষম্যের অবসানেরও ইঙ্গিত

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০৭ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
বিসিএস

কোন ধরনের অনিয়ম কিংবা প্রশ্ন ফাঁসের অভিযোগ ছাড়াই শেষ হয়েছে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। সব ক্ষেত্রে যখন প্রশ্নপত্র ফাঁস একটা রোগ হয়ে দাঁড়িয়েছে, তখন এরকম কোন অভিযোগ ছাড়া রেকর্ড প্রায় সাড়ে তিন লাখ প্রতিযোগীর অংশগ্রহণে একটা পরীক্ষা অবশ্যই আশার খবর। পিএসসি এবার বেশি সতর্ক থাকায় এমনটা সম্ভব হয়েছে। এজন্য আমরা পিএসসি এবং এর চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিককে অভিনন্দন জানাই। কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে সকল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস যে বন্ধ করা সম্ভব, সেটা এ পরীক্ষায় প্রমাণ হয়েছে। এবারের বিসিএসে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী পরীক্ষার আসনে বসেছে। এমনকি এবার আগের চেয়ে এক লাখেরও বেশি প্রার্থী। সাড়ে তিন লাখ প্রার্থী পরীক্ষা দিলেও পদের সংখ্যা মাত্র ২ হাজার ২৪টি। তবে, পিএসসি আড়াই হাজার জনকে বাছাই করবে। সমসংখ্যক প্রার্থীকে বাছাই করা হবে নন-ক্যাডার পদের জন্য। কোন ধরনের অনিয়ম কিংবা টাকার বিনিময় ছাড়া চাকরি পাওয়া সম্ভব বলেই তরুণরা ক্রমেই বিসিএসের দিকে ঝুঁকছে। নতুন পে-স্কেলে বেতন-ভাতা অনেক বাড়ায় নতুন প্রজন্ম এখন আগের চেয়ে অনেক বেশি সরকরি চাকুরি বিশেষ করে বিসিএসমুখি। এটা এ ইঙ্গিতও দেয় যে বিসিএস অভিজাত শ্রেণি থেকে মুক্ত হয়েছে। সেটা অবশ্য অনেক আগে থেকেই ঘটতে শুরু করেছে। পাকিস্তান আমলে প্রথম শ্রেণির সরকারি চাকুরি মূলতঃ অভিজাত শ্রেণির মধ্যে সীমাবদ্ধ ছিল। কারণ তখন লেখাপড়াতেও এগিয়ে ছিল অভিজাত শ্রেণি। বাংলাদেশ স্বাধীন হওয়ায় সেই বৈষম্য দূর হতে শুরু করে। এখন অর্থনৈতিক বৈষম্য থাকলেও স্বাধীনতার ৪৬ বছর পর সামাজিক শ্রেণি বৈষম্য আগের মতো আর নেই। যে কারণে অজ পাড়াগাঁর একটি ছেলে বা মেয়েও দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সরকারি পর্যায়ে সবচেয়ে উচ্চপদের চাকুরির স্বপ্ন দেখতে পারে। এটি অবশ্যই বাংলাদেশ স্বাধীন হওয়ার একটি বড় দিক। তবে, সাম্প্রতিক সময়ে তরুণদের শুধুই বিসিএসমুখি হওয়া নিয়ে কিছু সমালোচনাও আছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অনেকেই লেখাপড়ার চেয়ে বিসিএসের প্রস্তুতিকেই মূল করে তুলেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে এই চরম সত্যটি আরেকবার স্মরণ করে বলেছেন: বর্তমানে শিক্ষার্থীদের মন আর গবেষণায় নেই, বরং কিভাবে টাকা ইনকাম করা যায় তার পেছনে ছুটে। তিনি বলেন: গবেষণার জ্ঞান এখন সংকুচিত হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আমরা একমত পোষণ করছি। তারপরও মাত্র দুই হাজার পদের বিপরীতে ৩ লাখ ৪০ হাজারের বেশি প্রতিযোগী, এমনকি চাকরিপ্রার্থী সকল তরুণের কথাও ভাবতে হবে। সকলের জন্যই কোন ধরনের অনিয়ম কিংবা টাকার লেনদেন ছাড়া চাকরির ব্যবস্থা করা প্রয়োজন। ৩৮তম বিসিএসে যে দুই বা আড়াই হাজার প্রতিযোগী সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগ পাবেন, তারা জনসেবার মানসিকতা নিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যাবেন বলেও আমাদের বিশ্বাস। আর বৃহৎ অংশের যারা এখানে নিয়োগ পাবেন না, তারাও যে একেবারে ব্যর্থ হয়ে গেছেন এমনটা ভাবার কোন কারণ নেই। আমরা মনে করি, বিসিএস পরীক্ষায় পাস করা সফলতার একমাত্র চাবিকাঠি নয়। পরিকল্পনা, সদিচ্ছা এবং পরিশ্রমের মাধ্যমে যার যার অবস্থান থেকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব।

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পূর্ণশক্তি নিয়েই কোহলিদের মুখোমুখি প্রোটিয়ারা

পরবর্তী

আসামে অনুপ্রবেশকারীদের তালিকা নিয়ে উত্তেজনা

পরবর্তী
আসামে অনুপ্রবেশকারীদের তালিকা নিয়ে উত্তেজিত জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামে অনুপ্রবেশকারীদের তালিকা নিয়ে উত্তেজনা

দেশের ফুটবলে ২০১৭: আলো-আঁধারে যাই

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT