চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থানীয় নির্বাচনে পুরনো চেহারায় আওয়ামী লীগ: রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন: পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের ১২৭টি এলাকায় বিভিন্ন পদে সাধারণ, স্থগিত নির্বাচন ও উপ-নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের সেই পুরনো তাণ্ডব আবারও ফুটে ওঠেছে।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন: বিভিন্ন এলাকার ভোট জালিয়াতির কিছুটা খণ্ডচিত্র আপনারা গণমাধ্যমে দেখেছেন। রকিব মার্কা নির্বাচনের পুনরাবৃত্তি হল, সেই ভয়াবহ দৃশ্যই গতকালের নির্বাচনে দেখা গেছে। সাংবাদিকরা তাণ্ডবের ছবি তুলতে গেলে ক্যামেরা ভাঙচুরসহ সাংবাদিকদের বেধড়ক মারধর করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

তিনি বলেন: প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে ভোট কেন্দ্র দখল করে আগের রাতেই বাক্স ভরে রাখা, সকাল ১০টার আগেই ভোট শেষ হয়ে যাওয়া, ব্যালট পেপার ছিনতাই, বিএনপি প্রার্থীর এজেন্ট ও ভোটারদের মারধর করে কেন্দ্র থেকে বের করে জাল ভোটের মহোৎসব, প্রকাশ্যে সহকারি প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনী কর্মকর্তাদের জাল ভোট প্রদান, হামলা, ভাংচুরসহ নানা তাণ্ডব চলে নির্বাচনী এলাকাগুলোতে।

রিজভী জানান: ভোট কেন্দ্র থেকে ভোটারদের মারধর করে বের করে দেয়া হয়েছে। এমনকি স্কুলছাত্রদেরও লাইন ধরে ভোট দিতে দেখা গেছে। কুমিল্লা, লক্ষ্মীপুর, ভোলা, ফরিদপুরের আলফাডাঙ্গাসহ ১২৭টি এলাকায় পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই নির্বাচন এলাকাগুলিতে সশস্ত্র তাণ্ডব চালিয়েছে ক্ষমতাসীন দলের সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা বিএনপির প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণা পর্যন্ত করতে দেয়নি।

ট্যাগ: আওয়ামী লীগনির্বাচনবিএনপিরুহুল কবির রিজভী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাথুরুর ক্লাসে মিউজিক নিষিদ্ধ!

পরবর্তী

অ্যান্ডারসন বল টেম্পারিং করেছেন?

পরবর্তী
অ্যান্ডারসন ও বোলাররা বল টেম্পারিং নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডারসন বল টেম্পারিং করেছেন?

বাংলাদেশ ক্রিকেটাররা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ণশক্তি নিয়েই কোহলিদের মুখোমুখি প্রোটিয়ারা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT