চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অহংকারে’ই সর্বনাশ অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অহংকার এবং প্রতিপক্ষকে সবসময় দমিয়ে রাখার প্রবণতা; এ দুই কু-মানসিকতায় দিন দিন বিপথে যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট। সোমবার সিডনির এথিকস সেন্টারের স্বাধীন এক রিপোর্টে উঠে এসেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সম্পর্কে ভয়ঙ্কর এমন তথ্যই।

চলতি বছরের শুরুতে সাউথ আফ্রিকার বিপক্ষে নিউল্যান্ডস টেস্টে সিরিজ কাগজ দিয়ে বল বিকৃত করতে গিয়ে জাতীয় দল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন অজিদের তখনকার অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আর নয় মাসের নিষেধাজ্ঞা পান ক্যামেরন বেনক্রফট।

এথিকস সেন্টারের সেই রিপোর্টে বলা হয়েছে, মাঠে খেলোয়াড়দের দুষ্কর্মের দায় কিছুতেই এড়িয়ে যেতে পারে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

Banglabid

‘প্রকৃত সত্য কিছুতেই এড়িয়ে যেতে পারে না সিএ। আর নিউল্যান্ডস কাণ্ডে খেলোয়াড়রা একাই দায়ী ছিলেন না।’

পুরুষদের ক্রিকেটে অভিজাত সংস্করণে সাম্প্রতিক সময়ে একাধিক অনভিপ্রেত কাণ্ড আর হয়রানি মূলক সংস্কৃতির বিষয়গুলিই উঠে এসেছে ওই প্রতিবেদনে।

ধুয়ে দেয়া হয়েছে সিএ-এর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এবং টিম পারফরম্যান্স প্রধান প্যাট হাওয়ার্ডকেও। কোনো প্রকার নৈতিক নির্দেশনা ছাড়া ক্রিকেটারদের কেবল মুখস্থ বুলি শিখিয়ে মাঠে খেলতে পাঠানোকে ক্রিকেট অস্ট্রেলিয়ার মস্ত বড় ব্যর্থতা বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

Reneta

‘সিএর সুবিধাভোগী সবার মধ্যে একটাই মিল যে তারা ক্রমাগতভাবে এর মূল্য আর নীতি থেকে বারবার সরে যাচ্ছে। সিএ বলে এক আর করে আরেক। তাদের সম্পর্কে বেশি বলা শব্দ হল অহংকারী এবং তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়।’

এমন কঠিন, দাঁতভাঙ্গা প্রতিবেদনকে ইতিবাচকভাবেই নিয়েছে সিএ। বোর্ডের চেয়ারম্যান ডেভিড পিভার একে দেখছেন নিজেদের কর্মের আয়না হিসেবে, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবাইকে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে এবং আমি এরজন্য আন্তরিকভাবে দুঃখিত। ভুল হয় করার জন্যই, শিখতে হয় শেখার জন্য, আর পরিবর্তন আসে পুরনোকে ঠেলে জায়গা করে নিতে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট অস্ট্রেলিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাজার বিরুদ্ধে হাইকোর্টে খালেদার আপিলের রায় মঙ্গলবার

পরবর্তী

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসছে আওয়ামী লীগ

পরবর্তী

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসছে আওয়ামী লীগ

আমি আইয়ুব বাচ্চুর সৃষ্টি: এসআই টুটুল

সর্বশেষ

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT