চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্র মামলাতেও খালাস পেলেন সালমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৭
বিনোদন
A A

বেআইনি অস্ত্র রাখার মামলায় বেকসুর খালাস পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। বুধবার যোধপুরে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত ভাইজনাকে খালাস দেন।

সালমানের আইনজীবী জানিয়েছেন, সরকারি পক্ষ প্রয়োজনীয় প্রমাণ দিতে পারেনি। তাই বিচারক খালাস দিয়েছেন তাকে।

অভিযোগ ছিল, লাইসেন্সের মেয়াদ শেষের পরেও অস্ত্র রেখেছিলেন সালমান। সেই বন্দুক দিয়েই ১৮ বছর আগে বিরল প্রজাতির চিত্রা হরিণ মেরেছেন তিনি।

Banglabid

গত মঙ্গলবার সন্ধ্যায় বোন আলভিরা আর আইনজীবীদের সঙ্গে যোধপুর পৌঁছা সালমান। এদিন সকালেই আদালতে পৌঁছান আলভিরা। কিন্তু বিচারক সালমানকেও হাজিরার নির্দেশ দেন। তার পরেই আদালতে পৌঁছান নায়ক।

১৯৯৮ সালে যোধপুরে একটি ছবির শুটিংয়ে গিয়ে জঙ্গলে ২টি চিঙ্কারা হরিণ, ২টি কৃষ্ণসার হরিণ শিকার করেন সালমান। সঙ্গে ছিলেন সাইফ আলী খান, সোনালি বেন্দ্রে, টাবু ও নীলম। এই সংক্রান্ত ৪টি মামলা দায়ের হয়। ২০০৭ সালে এক সপ্তাহ যোধপুরের জেলেও ছিলেন সালমান। তারপর জামিনে ছাড়া পান।

দুটি মামলায় ইতিমধ্যে সালমানকে বেকসুর খালাস দিয়েছে রাজস্থান হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। দুটি কৃষ্ণসার শিকার সংক্রান্ত তৃতীয় মামলাটি শেষের পথে।

Reneta

১৯৯৮–এর অক্টোবরে চতুর্থ মামলাটি দায়ের করে পুলিশ। যাতে বলা হয়, .‌২২ রাইফেল এবং .‌৩২ রিভলভার রেখেছিলেন সালমান। এগুলির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে।

সালমানের আইনজীবী যদিও দাবি করেন, তার কাছে শুধু এয়ারগান ছিল। সালমান জানান, তার বিরুদ্ধে নকল মামলা সাজানো হয়েছে। ৯ জানুয়ারি মামলার শুনানি শেষ হয়। এদিন সেই মামলারই রায়ে দিলেন বিচারক।

দোষী সাব্যস্ত হলে ৩ থেকে ৭ বছর জেল হত তার। গত মার্চে মুম্বাইয়ের ফুটপাথে গাড়ি চাপা দিয়ে খুনের মালায় সালমানকে বেকসুর খালাস করে মুম্বাই হাইকোর্ট। ওই মামলায় নিম্ন আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিকলবন্দী বাংলার অমিত সম্ভাবনা

পরবর্তী

দলীয় মতে এপিএস নিয়োগ কেন নয়?

পরবর্তী

দলীয় মতে এপিএস নিয়োগ কেন নয়?

বঙ্গভবন থেকে বল কি আবার রাজনৈতিক কোর্টে?

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT