চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্র উঁচানো নিয়াজুলকে গণধোলাইয়ের পর নারায়ণগঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
জনপদ, নারায়ণগঞ্জ
A A
নারায়ণগঞ্জ হামলা

হকার উচ্ছেদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং নারায়ণগঞ্জ আসনের সাংসদ শামীম ওসমানের সমর্থকদের মধ্যে হয়ে যাওয়া গতকালের সংঘর্ষের পর এখন নারায়ণগঞ্জের পরিস্থিতি একদমই ঠাণ্ডা।

অস্ত্র উঁচানো নিয়াজুলকে মঙ্গলবার গণধোলাই দেওয়ার পরে বুধবার বেশ ঠাণ্ডা নারায়ণগঞ্জের পরিবেশ।

নারায়ণগঞ্জের এক বাসিন্দা মানিক সাহা চ্যানেল আই অনলাইনকে বলেন, গতকালের ঘটনার পরে আজ এমনিতে নারায়ণগঞ্জের রাস্তাঘাট স্বাভাবিক রয়েছে। তবে হকাররা বসতে পারেনি। দুয়েক জায়গায় হকাররা বসেছেন আশেপাশের দোকানদারদের সহযোগিতায়।

তিনি আরো জানান, গতকালের সংঘর্ষে আহতরা বুধবার সিটি কর্পোরেশনে যান আইভীর সঙ্গে দেখা করতে। সেখানে তৈরি হয় অনেক ভীড়। পুলিশ ঘিরে রাখে সিটি কর্পোরেশন এলাকা।

গতকাল সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান সমর্থকদের মধ্যে হামলার ঘটনার সময়ে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক সমিতি। নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়নের নেতারা শিঘ্রই হামলাকারীদের আটকের আহ্বান জানান।

প্রতিবাদ সভায় তারা দাবি করেন, ২০ ঘণ্টার মধ্যে নিয়াজুলকে গ্রেফতার করতে হবে তা না হলে পরবর্তী কর্মসূচীতে যাবে সাংবাদিক সমাজ। এসপি ও ডিসির দায়িত্বে অবহেলারও অভিযোগ তোলেন সাংবাদিকরা।

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের আয়োজনে এই সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। আরো ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম।

তিনি বলেন, প্রশাসনের উপরে হামলা হলে এতক্ষণে নিয়াজুলকে ক্রসফায়ার দেওয়া হতো। তবে সাংবাদিকদের উপর হামলা হয়েছে দেখে এবং শামীম ওসমান তাদের পক্ষে ছিলেন বলে প্রশাসন এখনো চুপ করে আছে।

নারায়ণগঞ্জের সংঘর্ষের বিষয়ে এলজিইডি মন্ত্রী বলেন, ফুটপাত হকারদের জন্য নয়, মেয়র সঠিক অবস্থানে রয়েছে। তবে হকারদের পুনর্বাসনের ব্যাবস্থা না করে উচ্ছেদ অমানবিক।

নারায়ণগঞ্জের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সাংসদ শামীম ওসমান ও মেয়র আইভী সমর্থকদের সংঘর্ষে মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক আহত হয়। প্রকাশ্যে অস্ত্রের মহড়াসহ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই শতাধিক শর্ট গানের ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। মঙ্গলবার বিকেলে নগরীর চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে।

সেসময় অস্ত্র উঁচিয়ে তেড়ে গেলে গণধোলাইয়ের শিকার হন শামীম ওসমানের সমর্থক নিয়াজুল।

দেখুন নিচের ভিডিওটি:

ট্যাগ: নারায়ণগঞ্জ হামলাসেলিনা হায়াৎ আইভী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫০০ উইকেটে প্রথম বাংলাদেশি রাজ্জাক

পরবর্তী

হাইকোর্টের রিটে নির্বাচন স্থগিতের পর বিএনপির প্রতিক্রিয়া

পরবর্তী
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত-মেয়র-উপ-নির্বাচন

হাইকোর্টের রিটে নির্বাচন স্থগিতের পর বিএনপির প্রতিক্রিয়া

রমা চৌধুরী

প্রধানমন্ত্রীর নির্দেশে রমা চৌধুরীর উন্নত চিকিৎসা

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT