চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার আপত্তির মুখে বিসিবির বিকল্প প্রস্তাব

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৫১ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বাংলাদেশে এসে টেস্ট সিরিজের আগে একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের ভেন্যু নিয়ে চলছে রশি টানাটানি। জলাবদ্ধতার কারণে পূর্ব নির্ধারিত ফতুল্লা হয়ে পড়েছে খেলার অনুপযোগী। বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত করা হচ্ছে বিকেএসপিকে। কিন্তু অস্ট্রেলিয়া দলের সেখানে খেলতে অনাগ্রহ। বিসিবি এবার তাই প্রস্তাব করেছে সিলেটের নাম।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান দিয়েছেন নতুন এই তথ্য। বুধবার বাংলাদেশের ক্রিকেটারদের অনুশীলন ম্যাচ দেখতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসেন আকরাম। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সাবেক এই অধিনায়ক।

‘অস্ট্রেলিয়া চাচ্ছে প্রস্তুতি ম্যাচটা মিরপুরে হোক। কিন্তু এটা সম্ভব নয়। তিনদিনে টেস্ট উইকেট প্রস্তুত করা কঠিন ব্যাপার। আমরা বিকেএসপি ও ফতুল্লা রেখেছিলাম। ওরা বিকেএসপি যেতে চাচ্ছে না; যেহেতু সময়টা বেশি লাগবে। যতটুকু সুবিধা দেয়া দরকার দেয়া হবে। এক ঘণ্টার মধ্যে বিকেএসপিতে পৌঁছানোর ব্যবস্থাও আমরা করব। তবে তারা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। আমরা আরেকটা অপশন দিয়েছি। সেটা সিলেট। যেন বিমানে এক-দুদিন আগে গিয়ে খেলে আসতে পারে।’

Banglabid

আগামী ২২  ও ২৩ আগস্টের প্রস্তুতি ম্যাচের ভেন্যুর তালিকায় এখন আর ফতুল্লার নাম নেই নিশ্চিতভাবেই। যে দুটি নাম আছে সেটি, বিকেএসপি ও সিলেট। এ দুটির মধ্যে যেখানেই খেলতে রাজী হবে অস্ট্রেলিয়া, সেখানেই সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করে ম্যাচ আয়োজন করবে বিসিবি।

অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে ১৮ আগস্ট। সিরিজের প্রথম টেস্ট মিরপুরে, ২৭-৩১ আগস্ট। আর দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে, ৪-৮ সেপ্টেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সুপ্রিম কোর্ট ভুল করলে কোথায় যাবো?’

পরবর্তী

ভারতের ২০ ভাষায় নিউজ ও কন্টেন্ট নিয়ে গুগলের ‘মেগা পরিকল্পনা’

পরবর্তী
ভারত নিয়ে গুগলের মেগা পরিকল্পনা

ভারতের ২০ ভাষায় নিউজ ও কন্টেন্ট নিয়ে গুগলের 'মেগা পরিকল্পনা'

বিপিএলে বাদ বরিশাল বুলস, আইকনে বাদ মোস্তাফিজ

সর্বশেষ

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT