চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে বাদ বরিশাল বুলস, আইকনে বাদ মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

আর্থিক শর্ত না মানায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বাদ পড়ছে বরিশাল বুলস। আর বরিশাল বাদ পড়ায় আইকন থাকছেন না দলটির হয়ে খেলার কথা থাকা পেসার মোস্তাফিজুর রহমান।

কিছুদিন আগে বুলসদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন দলটির অন্যতম মালিক এবং বিসিবির পরিচালক এম এ আউয়াল। এবার আর্থিক শর্ত না মানায় দলটিকে বিপিএল থেকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান আফজালুর রহমান সিনহা বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, ‘সভায় সিদ্ধান্ত হয়েছে বরিশালকে বাদ দেওয়ার। কারণ ফ্র্যাঞ্চাইজি পরিচালনার জন্য যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল, সেটা দিতে ব্যর্থ হয়েছে তারা।’

Banglabid

বরিশালের বাদ হওয়ার খবরে পঞ্চম আসর থেকে একটি দল কমে গেল। আট দলের জায়গায় গত আসরের মত সাত দল নিয়ে হবে আগামী বিপিএল। একটি দল না থাকায় তাই একজন আইকনও থাকছেন না। এবার আইকন তালিকায় নতুন যুক্ত হয়েছিল মোস্তাফিজুর রহমানের নাম।

তাহলে মোস্তফিজের কি হবে? প্লেয়ার ড্রাফটের মাধ্যমে ফিজকে অন্য দলে খেলোনোর পরিকল্পনা করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক, ‘মোস্তাফিজ আইকন থাকছে না। তাকে প্লেয়ার ড্রাফটে তোলা যায় কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

আগস্ট ১২, ২০২৬

সহ-আয়োজক হয়েও যে কারণে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না নামিবিয়া

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খননকাজ করবে কানাডীয় প্রতিষ্ঠান

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপের ম্যানগ্রোভ বনে ছড়াচ্ছে তেল

আগস্ট ১২, ২০২৬
কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান  ও প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর

কাগতিয়া কামিল মাদরাসায় বক্তাদের দ্বীনি শিক্ষার আলোকবর্তিকা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT