চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশ্বিনের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তার মেঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা স্পিন অলরাউন্ডার তিনি, অথচ তাকে ঘিরেই জড়ো হচ্ছে অনিশ্চয়তার মেঘ!

টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি- তিন ফরম্যাটে সদ্যই শ্রীলঙ্কার মাটিতে ৯-০ ব্যবধানে জিতেছে ভারত। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। পাঁচ ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি ম্যাচে অজিদের মোকাবেলা করবে কোহলিবাহিনী। কিন্তু বিশ্বের সেরা দুই ক্রিকেট শক্তিধর দেশের মধ্যে শুরু হতে চলা সিরিজে ভারতীয় দলে সম্ভবত থাকবেন না রবিচন্দ্রন অশ্বিন।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই মুহূর্তে কাউন্টি খেলতে ব্যস্ত ভারতীয় তারকা অফস্পিনারকে অজি সিরিজে চাইছেন না নির্বাচকরা। তাদের মতে, বরং আগামী সিরিজগুলোর জন্য প্রস্তুতি হিসেবে আপাতত কাউন্টি খেলাতেই মন দিক অশ্বিন।

Banglabid

ওয়ারউইকশায়ারের হয়ে চারটি ম্যাচে অংশ নিতে এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন অশ্বিন। পিটিআইকে দেয়া সাক্ষাতকারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, আপাতত দুটি ম্যাচ খেলা হয়েছে। এখনও দুটি ম্যাচ বাকি। এই অবস্থায় অশ্বিনকে দেশে ফেরাতে চাইছে না টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা। কাজেই সম্ভবত অশ্বিনকে ছাড়াই স্মিথ বাহিনীর বিপক্ষে মাঠে নামছে কোহলিরা।

অশ্বিন কাউন্টিতে তার প্রথম ম্যাচেই ৮ উইকেট পেয়েছেন। কিন্তু পরের ম্যাচে কোনও উইকেটই পাননি। আপাতত আগামী দুই ম্যাচে খেলে তিনি আরও শাণিত হন, এটাই ইচ্ছা বিসিসিআইয়ের!

টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ পারফর্ম করলেও ওয়ানডেতে একটু বিবর্ণই অশ্বিনের প্রদর্শনী। অজিদের বিপক্ষে সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফির চার টেস্টে উইকেট পেয়েছিলেন ২১টি। যার মধ্যে ৪১ রানে ৬ উইকেট নেয়ার নজিরও রয়েছে।

Reneta

কিন্তু ওয়ানডেতে যেন এর বিপরীত। ১৫ ওয়ানডে ম্যাচে উইকেট পেয়েছেন ১৬টি, আর রান করেছেন মাত্র ৪৯। এই ১৫ ম্যাচের সবশেষ সাতটিতে আবার উইকেট পেয়েছেন ৪টি। এটাও অশ্বিনকে সিরিজের না রাখতে চাওয়ার একটা কারণ বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।

আগামী বছর ভারত সিরিজ খেলতে যাবে ইংল্যান্ডে। সেই সময় যাতে অশ্বিনের এই কাউন্টি অভিজ্ঞতা কাজে লাগে, সে কথা ভেবেও তাকে যত বেশি সম্ভব কাউন্টি ম্যাচ খেলার সুযোগ করে দিতে চাইছেন ক্রিকেট কর্মকর্তারা।

তবে এর পাশাপাশি একটা খটকাও অনেকেরই মনে জাগছে। শ্রীলঙ্কার সঙ্গে সীমিত ওভারের খেলাতেও দলে ছিলেন না অশ্বিন। শোনা গিয়েছিল, তাকে বিশ্রাম দেয়া হয়েছে। যদিও নির্বাচকদের পক্ষ থেকে অশ্বিনকে দলে না নেওয়ার ব্যাপারে কোনও কারণ দেখানো হয়নি।

২০১৫ বিশ্বকাপের পর থেকেই সীমিত ওভারের দলে নিয়মিত সদস্য হওয়ার সুযোগ সেভাবে পাননি অশ্বিন। শ্রীলঙ্কা সিরিজের পরে অস্ট্রেলিয়া সিরিজেও তার দলে না থাকার সম্ভাবনা থেকে তাই একটা আশঙ্কা ঘুরপাক খাচ্ছে, অশ্বিনকে কি আর ভারতীয় সীমিত ওভারের ক্রিকেট দলের স্থায়ী সদস্য হিসেবে দেখা যাবে না! উত্তরটার জন্য আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতীয় ক্রিকেটরবিচন্দ্রন অশ্বিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের কার্যক্রম শুরু

পরবর্তী

প্রিয়াংকার সঙ্গে অভিনয় করতে চায় দ্য চেইনস্মোকারস

পরবর্তী
দ্যা চেইনস্মোকারস

প্রিয়াংকার সঙ্গে অভিনয় করতে চায় দ্য চেইনস্মোকারস

ফেসবুকের ভিডিও ও গণমাধ্যম পরিকল্পনা নিয়ে বিশদ বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিডিও কনটেন্ট ও গণমাধ্যম নিয়ে ফেসবুকের শতকোটি ডলারের পরিকল্পনা

সর্বশেষ

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT