চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থের অভাবে টেস্টের বদলে ত্রিদেশীয় টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির এফটিপি অনুসারে আগামী কয়েক মাসে জিম্বাবুয়েতে গিয়ে টেস্ট সিরিজ খেলার কথা ছিল বড় দুই দল অস্ট্রেলিয়া ও পাকিস্তানের। কিন্তু স্পন্সরের অভাবে ব্যয়বহুল টেস্ট সিরিজ আয়োজন করতে পারছে না জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। তাই টেস্টের ক্ষতি পোষাতে এ দুই দলকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ আয়োজন করবে দেশটি। শুরু হবে আগামী জুলাইতে।

গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলে জিম্বাবুয়ে। তাতে বোর্ডের বেশ ক্ষতি হয়। তার উপর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপেও জিম্বাবুয়ে নেই। তাই জেডসি চাইছে, লংগার ভার্সন বাদ দিয়ে শর্টার ভার্সনে বেশি গুরুত্ব দিতে।

জেডসির ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল হাসনাইন ইএসপিএন-ক্রিকইনফোকে বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠানগুলো পাকিস্তান সিরিজকে এগিয়ে নেয়ার জন্য সায় দিচ্ছে না। তাছাড়া টিভির চুক্তি থেকে আমরা অনেক বেশিকিছু পাই না এবং আয়-ব্যয়ের হিসাবে সিরিজ শেষে বিশাল ক্ষতি হয়। তাই যতদিন আমরা এই সমস্যা উতরাতে না পারছি, ততদিন লিমিটেড ওভারের সিরিজের দিকেই নজর দেবো।’

Banglabid

সাত ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও পাকিস্তান। জিম্বাবুয়েতে এবারই প্রথমবারের মত টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সিরিজ শুরু হবে ১ জুলাই, জিম্বাবুয়ে-পাকিস্তান ম্যাচ দিয়ে। রাউন্ড রবিন লিগের সিরিজের ফাইনাল হবে ৮ জুলাই। টি-টুয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে হারারে স্পোর্টস মাঠে।

ছোট ফরম্যাটের পরই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজ হবে বুলাওয়েতে।

শুধু টেস্ট নয়, পুরো সময়টাই ভাল যাচ্ছে না জিম্বাবুয়ে ক্রিকেটের। ২০১৯ বিশ্বকাপে উঠতে পারেনি তারা। ব্যর্থতার দায়ে হিথ স্ট্রিকসহ পুরো কোচিং স্টাফ ছাটাই করেছে বোর্ড। দেশের ক্রিকেটকে পুরনো চেহারায় ফেরাতে তাই বড় দলগুলোর সঙ্গে সিরিজ আয়োজন করছে দেশটি।

Reneta

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল হাসনাইন বলেন, ‘জিম্বাবুয়েকে আবার শক্তিশালী পর্যায়ে নিতে যেতে যে পরিকল্পনা, সেটা বাস্তবায়নের জন্য এই বড় দুটি দলের বিপক্ষে খেলা আমাদের সহায়তা করবে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin2
পূর্ববর্তী

কোটা সংস্কার আন্দোলনের ভবিষ্যৎ

পরবর্তী

রাজনৈতিক উদ্দেশ্যেই ঢাবি উপাচার্যের বাসভবনে হামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
ভিসি ভবন

রাজনৈতিক উদ্দেশ্যেই ঢাবি উপাচার্যের বাসভবনে হামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিল্ম পলিটিক্সের শিকার শাকিবের ‘চালবাজ’?  

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT