চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননার শামিল: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:৫১ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
rizvi

ষোড়শ সংশোধনী আবার সংসদে আবার পাস করার বিষয়ে অর্থমন্ত্রী যে মন্তব্য করেছেন তা সুস্পষ্টভাবে আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী।

তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী আদালত যতবার বাতিল করবে ততবার তা সংসদে পাস করা হবে’ অর্থমন্ত্রীর এই বক্তব্য আইনের শাসনের প্রতি সরকারের চরম ধৃষ্টতা।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আজীবন ক্ষমতায় থেকে যাওয়ার বাসনায় বাধা পড়ায় ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতাদের বক্তব্য অসংলগ্ন হয়ে পড়েছে।

ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পর সরকারের গদির নীচে ভূমিকম্প শুরু হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ‘এ রায়ের পর ভোটারবিহীন সরকারের সকল কর্মকাণ্ড এখন সম্পূর্ণভাবে বেআইনী।’

সরকারের ভ্রান্তনীতির কারণে হজ ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের অনিয়ম ও অব্যবস্থাপনায় একের পর এক বাতিল হচ্ছে নির্ধারিত হজ ফ্লাইট। হজযাত্রী পরিবহন শুরুর ১২ দিনে বাতিল হয়েছে ১৯টি ফ্লাইট। এ অবস্থায় দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসে দুর্ভোগে পড়ছেন হজযাত্রীরা। রাজধানীর হজ ক্যাম্প, হোটেল ও আত্মীয়-স্বজনদের বাসায় ভোগান্তির দিন পার করছেন কয়েক হাজার হজযাত্রী। থাকা-খাওয়ার অসুবিধার পাশাপাশি গচ্চা যাচ্ছে বাড়তি টাকা।’

তিনি আরও বলেন, ‘প্রতি বছর হজযাত্রীদের নিয়ে বিশৃঙ্খলা দেখা দিলেও সরকার কোন নীতিমালা ও সুষ্ঠু ব্যবস্থাপনা তৈরি না করায় হজযাত্রীরা হয়রানিতে পড়ছেন। এবারও ৪০ হাজার হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে গেছে। ধর্ম মন্ত্রণালয় ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা দায়িত্ব এড়িয়ে চলায় হজ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।’

ট্যাগ: অর্থমন্ত্রীরিজভীষোড়শ সংশোধনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রায়ের একটি পৃষ্ঠা পড়া বাকি থাকলেও মন্তব্য নয়: আইনমন্ত্রী  

পরবর্তী

মধ্যপ্রাচ্যে মুক্তি অনিশ্চিত ‘যব হ্যারি মেট সেজাল’ ছবির

পরবর্তী
শাহরুখ-খান-ও-আনুশকা-শর্মা

মধ্যপ্রাচ্যে মুক্তি অনিশ্চিত ‘যব হ্যারি মেট সেজাল’ ছবির

গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু: গৃহকর্ত্রী গ্রেফতার, হত্যা মামলা

সর্বশেষ

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT