চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু: গৃহকর্ত্রী গ্রেফতার, হত্যা মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৭
অপরাধ
A A

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাড়িতে গৃহকর্মী লাইলী বেগমের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গৃহকর্ত্রী শাহনাজকে গ্রেফতার করেছে। ওই ঘটনায় খিলগাঁও থানায় হত্যাসহ ২টি আলাদা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার ভোরে বনশ্রী বি-ব্লকের ৪ নম্বর রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে চ্যানেল আই অনলাইনকে জানান খিলগাঁও থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন: সকালে তাকে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, এখন জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে শুক্রবার গৃহকর্তা মুন্সী মইনউদ্দিন ও বাড়ির দারোয়ান তোফাজ্জলকেও গ্রেফতার করা হয়।

শুক্রবার দিবাগত রাতে লাইলীর স্বামী নজরুল ইসলামের বড় ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৬ জনকে আসামী করা হয়েছে। এর মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি তিন আসামীর বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

আরেকটি মামলা দায়ের করেন খিলগাঁও থানার এসআই মঞ্জুরুল ইসলাম। এ মামলায় ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারী কাজে বাধা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ এনে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

Reneta

মঞ্জুরুল জানান, এই অজ্ঞাত আসামীদের চিহ্নিত ও তাদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকালে বনশ্রীর জি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসার নিচতলায় গৃহকর্তা মইনউদ্দিনের বাসায় গৃহকর্মী লাইলীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে বাসার সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাইলীকে হত্যা করা হয়েছে- স্বজনদের এমন অভিযোগের পর ওই বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের সঙ্গেও সংঘর্ষে  জড়ান বিক্ষুদ্ধ এলাকাবাসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৃহকর্মীর মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT