চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিভাবকহীন ভারতীয় ক্রিকেট, দিনভর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

জগমোহন ডালমিয়ার মতো একজন ক্রিকেট প্রশাসকের মৃত্যুতে শোকের ছায়া পুরো ভারত জুড়েই। ভারতীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হয়ে শ্রদ্ধা নিবেদন চলবে বিকাল ৪টা পর্যন্ত। শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) প্রাঙ্গনে।

আজ সোমবার বিকেলেই রাষ্ট্রীয় মর্যাদায় কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে ওই সাবেক ভারতীয় ক্রিকেট প্রসাশকের।

রোববার রাতে ডালমিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ভারতীয় ক্রীড়া মহলে। হাসপাতালে উপস্হিত ডালমিয়া-পুত্র অভিষেক ও সিএবি কর্তাদের কাছে একে একে ফোন আসতে শুরু করে বোর্ডের উধ্বতন কর্মকর্তাদের।

Banglabid

মাথার উপর থেকে ছাদ সরে গেলে যেমন হয়, সিএবি কর্তাদেরও তখন তেমনই অবস্থা। কয়েকজনকে হাসপাতালেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। আজ সোমবার সকালেই এক ঝাঁক বোর্ডকর্তার সঙ্গে হাসপাতালে ছুঁটে আসেন ভারতীয় টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। সৌরভ গাঙ্গুলী রোববার থেকেই হাসপাতালে আসা যাওয়া করছে। শশাঙ্ক মনোহর, শরদ পওয়ার, অনুরাগ ঠাকুর, রাজীব শুক্ল থেকে শুরু করে নারায়ণস্বামী শ্রীনিবাসনসহ অনেকেই সিএবি ও ডালমিয়ার বাড়িতে গিয়েছেন। বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিরাও আসতে পারেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। শোকের অংশ হিসেবে বাতিল হতে পারে আঞ্চলিক বিভিন্ন ক্রিকেট কার্যক্রম।

ডালমিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরই পুত্র অভিষেকের কাছে নিয়মিত তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডালমিয়ার মৃত্যুসংবাদ পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছে যান তিনি।

জগমোহন ডালমিয়ার মৃত্যুতে অভিভাবকহীন হয়ে পড়ে ভারতে ক্রিকেট। তাঁর মৃত্যুতে টুইটারে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Reneta

এক শোক বার্তায় প্রণব মুখার্জী লিখেন, ‘জগমোহন ডালমিয়ার মৃত্যুতে সমবেদনা জানাই।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘জগমোহন ডালমিয়ার মৃত্যুর খবর দুঃখের। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। ঈশ্বর তাঁকে স্বর্গবাসী করুক এই কামনা করি।’

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার রাতে জগমোহন ডাল মিয়াকে ভর্তি করা হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। ডাক্তাররা ৭২ ঘন্টা আইসিইউতে নিবীড় পর্যাবেক্ষণে রেখেছিলেন। আস্তে আস্তে অবস্থার উন্নতিও ঘটছিল। সময় পার হতে দিলেন না, রোববার রাতে সবকিছুর অবসান ঘটিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলেন ভারতীয় ক্রিকেটের অভিভাবক জগমোহন ডালমিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগমোহন ডালমিয়াডালমিয়াসাবের হোসেন চৌধুরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে ‘স্বর্ণকিশোরী’র কিশোরী সমাবেশ

পরবর্তী

গ্ল্যাড টু বি বাংলাদেশী

পরবর্তী

গ্ল্যাড টু বি বাংলাদেশী

হুলিয়া মাথায় নিয়ে গ্রামছাড়া টাঙ্গাইলের অনেক মানুষ

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT