চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসী মৃত্যুর ঘটনায় ইউরোপকে সতর্ক করলো জাতিসংঘ

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১০:১৫ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

অস্ট্রিয়ায় পরিত্যক্ত ট্রাকে ৭০ জনেরও বেশি শরণার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করে ইইউকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

তিনি বলেছেন, অবৈধভাবে অভিবাসীদের ইউরোপ যাওয়ার পথে একের পর এক মর্মান্তিক মৃত্যু বন্ধ করতে ইইউ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কার্যকর নীতি গ্রহণ করতে হবে।

লিবিয়া এবং অস্ট্রিয়ায় অভিবাসীদের মৃত্যুর ঘটনায় আগামী সপ্তাহে জাতিসংঘের জরুরী বৈঠক আহ্ববান করেছেন বান কি মুন।

Banglabid

অস্ট্রিয়ায় শরণার্থীদের মৃতদেহ পাওয়ার ঘটনাকে হৃদয়বিদারক উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, বিভিন্ন দেশে অভিবাসীরা যেন নিরাপদে যেতে পারে তা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোকে আরো সম্পৃক্ত হতে হবে।

তিনি আরো বলেন, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তানের মতো দেশগুলো থেকে অভিবাসীরা এই মৃত্যুর পথ বেঁছে নিচ্ছেন। মধ্যপ্রাচ্যে চলমান দ্বন্দ্ব সমাধান করতে এবং যুদ্ধ চলছে এমন দেশগুলো থেকে অভিবাসীদের দেশ ছাড়া বন্ধ করতে আর্ন্তজাতিক সংস্থাগুলোকে আরো কার্যকর ভূমিকা রাখারও আহ্বান জানান বান কি মুন।

বান কি মুন আরো বলেন, প্রতিটির দেশের উচিৎ শরণার্থী বিষয়ক আর্ন্তজাতিক আইন মেনে চলা। আর যেসব দেশ থেকে শরণার্থীরা পালিয়ে এসেছে সেসব দেশে তাদের জোর করে ফেরত পাঠানো উচিৎ নয়। বিশেষ করে যদি সেই দেশগুলোতে তাদের জীবনের নিরাপত্তা না থাকে। এটি শুধু আর্ন্তজাতিক আইনেরই বিষয় নয়, আমাদের মানবিক দায়িত্বও।

Reneta

‘অস্ট্রিয়ায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর এখন ওই দেশগুলোর রাজনৈতিক সম্পৃকতা অনেক জরুরি হয়ে পড়েছে। কোথায় কতো জন অভিবাসী নিহত হলো তা বেশি গুরুত্বপূর্ণ নয়, বরং অভিবাসীরা নির্মমভাবে নিহত হচ্ছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ’, বলেন তিনি।

বৃহস্পতিবার হাঙ্গেরি সীমান্তের কাছে অস্ট্রিয়ার পার্নডর্ফ শহরের কাছে একটি লরিতে এসব মৃতদেহ পাওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামালপুরে মাইক্রোবাস খাদে, নিহত ৩

পরবর্তী

লিবিয়ায় মরদেহের সন্ধানে মাছ ধরার নৌকা

পরবর্তী

লিবিয়ায় মরদেহের সন্ধানে মাছ ধরার নৌকা

ইরিকার আঘাতে ডোমিনিকায় নিহত ২০

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT