ডোমিনিকা দ্বীপের পূর্ব ক্যারিবিয়ান অঞ্চলের দিকে এগিয়ে আসা ঘূর্ণিঝড় ইরিকার আঘাতে ২০ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো প্রায় ৩০ জন।
এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতি দেশটিকে ২০ বছর পিছনে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিত।
তিনি বলেন, এই ঘূর্ণিঝড়ের আঘাতে আমাদের দেশে শত শত ঘর-বাড়ি, রাস্তা, সেতু ধংস হয়ে গেছে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন নিরাপত্তাকর্মী পিটার জুলিয়ান বলেন, বন্ধুর বাসার থেকে ফিরে এসে দেখি আমি যে বাড়িতে গত ২০ বছর ধরে থাকতাম সেই বাড়ির আর কোনো চিহ্ন পর্যন্ত অবশিষ্ট নেই। এই ঘূর্ণিঝড় আমার সারা জীবনের সব উপার্জন ধংস করে দিয়েছে।
হাইতি ও ডোমিনিকি দ্বীপপুঞ্জে এখন ঘন্টায় ৮৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইছে।
রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘুর্ণিঝড় ইরিকা আঘাত আনতে পারে এমন আশঙ্কায় দেশটিতে আগে থেকেই জরুরি বিপদ সংকেত জারি হয়েছে।






