চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজিত হত্যায় গ্রেপ্তার তিন জঙ্গির ৭ দিনের রিমান্ড

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৫:১৫ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

প্রবাসী ব্লগার অভিজিত হত্যায় জড়িত সন্দেহে আটক আনসার উল্লাহ বাংলা টিম প্রধানের ছোট ভাই আবুল বাশারসহ তিন জঙ্গিকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। আদালতে নিজেদের নির্দোষ দাবি করে জঙ্গিরা বলেছে গত এক মাস ধরে আইন শৃংখলা বাহিনীর হেফাজতে ছিলো তারা। 

শুক্রবার বিকেলে ঢাকার সি এম এম আদালতে আনা হয় আনসার উল্লাহ বাংলা টিম প্রধানের ছোট ভাই আবুল বাশারসহ তিন জঙ্গিকে। হাজির করা হয় মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার মাহমুদ আননানের আদালতে। অনুমতি নিয়ে আদালতে বক্তব্য দেন তিন জঙ্গি। বেআইনিভাবে তাদেরকে আটকের কথা জানান তারা। বলেন অভিজিত হত্যা সম্পর্কে তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।

আসামীদের আইনজীবী অ্যাডভোকেট মোঃ আহসান হাবিব বলেন, সাধারণ পোশাকে ডিবি পরিচয়ে ৬জন লোক কপালে অস্ত্র ঠেকিয়ে তাদের মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যায়। তেজগাঁও থানায় আমরা একটা জিডি দায়ের করি। ঘটনার এক মাস ২ দিন পরে এসে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

Banglabid

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তাপস কুমার পাল বলেন, আসামীরা তাদের পক্ষেই কথা বলবে। তারা যে কথাগুলো বলেছে সেটা সঠিক কথা নয়। 

তদন্তকারী ডিবি কর্মকর্তা আদালতকে জানান তিন জনই জঙ্গি সংগঠনে সক্রিয়। অভিজিত হত্যা মামলায় তাদের জড়িত থাকার জোরালো প্রমাণ পাওয়া যাচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে চায় ডিবি। জামিনে মুক্তি চান তাদের আইনজীবীরা।

অ্যাডভোকেট মোঃ আহসান হাবিব বলেন, আমরা জামিনের আবেদন ও রিমান্ড নামঞ্জুরের আবেদন করেছিলাম। 

Reneta

অ্যাডভোকেট তাপস কুমার পাল বলেন, সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে বলেই তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ডে চেয়েছেন।

বৃহস্পতিবার ফকিরাপুর থেকে ওই তিন জনকে আটকের দাবী করে র‌্যাব। রাতে হস্তান্তর করা হয় তদন্তকারী ডিবির কাছে। গত ২৮ ফেব্রুয়ারী স্ত্রী বন্যাকে সঙ্গে নিয়ে একুশে বই মেলা থেকে ফেরার পথে টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় প্রবাসী প্রকৌশলী ব্লগার অভিজিৎ রায়কে। আগে আরও তিন জঙ্গীকে আটক করে র‌্যাব। প্রধান সন্দেহভাজন আরেক উগ্রবাদী ব্লগার ফারাবীকে আটক করে জিজ্ঞাসায় তদন্তে কোনো অগ্রগতি পয়নি ডিবি। তবে নিশ্চিত হয়েছে হত্যায় জড়িত আনসার উল্লাহ বাংলা টিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিজিত হত্যাব্লগার হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেহ-মনের প্ল্যাকার্ডের ব্যাখ্যা দিলেন নাদিয়া

পরবর্তী

ভবিষ্যৎ আবাস দেখতে কুচবিহারে তারা

পরবর্তী

ভবিষ্যৎ আবাস দেখতে কুচবিহারে তারা

ভ্যাট নিয়ে বানর আর তৈলাক্ত বাঁশের গল্প

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রেলস্টেশনে প্রবেশের সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি অধিকার’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT