চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভাবনীয় কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া

রেজাউল করিম রেজাউল করিম
৭:৫২ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

২০১৮’র বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে অস্ট্রেলিয়া, তবে অভাবনীয় কিছু করতে পারেনি তারা। পার্থে অনুষ্ঠিত ম্যাচে ৫-০ গোলের জয় পায় সকারুজরা। ফিফা র‌্যাঙ্কিয়ের ৬১ নম্বর দলের সঙ্গে র‌্যাঙ্কিংয়ের ১৭০ নম্বর দলের লড়াইয়ের এই ফল একরকম স্বাভাবিক। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেছেন টমাস রজিচ। এছাড়া ম্যাথিউ লেকি, অ্যারন ময়া ও নাথান বার্নস একটি করে গোল করেন।

মাঠের শক্তি বিচারে এগিয়ে থাকলেও ম্যাচের আগে খেলোয়াড়দের একের পর ইনজুরি কিছুটা অস্বস্তিতে ফেলেছিলো অস্ট্রেলিয়াকে। তবে অধিনায়কসহ চারজন খেলোয়াড়ের ইনজুরির প্রভাব চোখে পড়েনি মাঠে।

আক্রমণাত্মক ফুটবল খেলার কথা বললেও শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। একের পর এক আক্রমণে এমিলি-জাহিদদের চেপে ধরে অস্ট্রেলিয়া। চোখে পলক ফেলার ফুসরত পাননি গোলকিপার শহিদুল আলম। খেলার ৬ মিনিটে সকারুজদের এগিয়ে দেন ম্যাথিউ লেকি। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন টমাস রজিচ।

Banglabid

রক্ষণভাগ গুছিয়ে নেয়ার আগে আবারও বাংলাদেশের জালে বল। এবারও গোলদাতা রজিচ। ২৯ মিনিটে চতুর্থবারের মতো এগিয়ে যায় স্বাগতিকরা। হেড থেকে গোল করেন নাথান বার্নস।

অস্ট্রেলিয়ানরা কতটা আক্রমণাত্মক ফুটবল খেলেছে পরিসংখ্যানেই সেটা বোঝা যায়। প্রথমার্ধে ৭৯ শতাংশ বল দখলের পাশপাশি বাংলাদেশের গোলে ১৫টি শট নেয় তারা। বিপরীতে বাংলাদেশ শট নেয় একটি মাত্র একটি।

প্রথমার্ধে চার গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে নিজেদের কিছুটা গুছিয়ে নেয়ার চেষ্টা করছিলো বাংলাদেশ। স্বাগতিকদের প্রথম ১৫ মিনিট আটকেও রেখেছিলো। তবে ৬১ মিনিটে বাংলাদেশের রক্ষণ দেয়াল ভাঙেন অ্যারন ময়া। প্রথমার্ধে চার গোলের পর দ্বিতীয়ার্ধে এই এক গোলই হজম করতে হয় বাংলাদেশকে। পাঁচবার জালে বল জড়ালেও অন্তত আরো ৫ থেকে ছয়নি অসাধারণ সেভ করেছেন গোলকিপার শহীদুল।

Reneta

বাছাই পর্বে এরআগে কিরগিজস্থানের সঙ্গে ৩-১ গোলে হারে বাংলাদেশ। আর তাজিকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে মালয়েশিয়ার সঙ্গেও ড্র করেছিলো লাল-সবুজের জার্সিধারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬

বৃষ্টির দিনে চুলের যত্নে যে বিষয়গুলো মনে রাখা জরুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT