চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অব্যাহত পতনের মুখে গ্রিসের শেয়ারবাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০১৫
অর্থনীতি
A A

টানা ৫ সপ্তাহ বন্ধ থেকে খোলার পর দ্বিতীয় দিনের মতো গ্রিসের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। বিশেষ করে ব্যাংক শেয়ারের পতন দ্বিতীয় দিনেও উল্লেখযোগ্য। তবে অর্থনৈতিক নয় এমন প্রতিষ্ঠানগুলোর অবস্থা সে তুলনায় ভালো।

ঋণ সঙ্কটের কবলে পড়ে টানা ৫ সপ্তাহ বন্ধ থাকার পর সোমবার আবার চালু হয় গ্রিক শেয়ারবাজার। প্রথম দিনেই বড় রকম দরপতন হতে পারে, লেনদেন শুরুর আগেই এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন গ্রিক অর্থনীতিবিদরা। তাদের আশঙ্কারই বাস্তবায়ন দেখা গেলো দিন শুরুর পর।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শেয়ারবাজার খোলার কিছুক্ষণের মধ্যেই গ্রিক শেয়ারবাজারের প্রধান সূচক এথেন্স স্টক ইনডেক্স বা ‘এথেক্স’ ৬১৫.১৬ পয়েন্টে চলে আসে, যা শেয়ারবাজার বন্ধ হওয়ার আগের শেষ কার্যদিবস, অর্থাৎ গত ২৬ জুনের চেয়ে ১৮২.৩৬ পয়েন্ট কম। সবচেয়ে বেশি দরপতন হয় দেশটির প্রধান ৪ ঋণদাতা ব্যাংকের, অর্থাৎ পিরিয়াস ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আলফা ব্যাংক এবং ইউরো ব্যাংকের শেয়ারের। প্রধান সূচক এথেক্সের এক-পঞ্চমাংশই ব্যাংকের দখলে। সেখানে ব্যাংকের অবস্থাই সবচেয়ে শোচনীয়।

প্রথম দিনের দরপতনের ধারাই দ্বিতীয় দিনেও ধরে রেখেছে ব্যাংক শেয়ারগুলো, যার প্রভাব পড়েছে সার্বিক সূচকে। সোমবার এথেক্স ১.২ শতাংশ হ্রাসের মধ্য দিয়ে দিন শেষ হয়। গেমিং গ্রুপসহ পর্যটন বিষয়ক কিছু প্রতিষ্ঠানের শেয়ারের উর্ধ্বমুখী প্রবণতায় শেয়ারবাজার কিছুটা আলোর মুখ দেখতে পায় দিনশেষে।

সরকার এবং অর্থনীতিবিদরা আশা করছেন শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে গ্রিক পুঁজিবাজার। অবশ্য দেশীয় বিনিয়োগকারীদের এখনও নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের অর্থ শেয়ারে বিনিয়োগ করার অনুমতি দেয়া হয় নি।

ট্যাগ: গ্রিসপুঁজিবাজারশেয়ারবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ভারতীয় সেনা নিহত

পরবর্তী

পদ্মাসেতুতে দুর্নীতি: কানাডায় আপিলের শুনানি ৬ নভেম্বর

পরবর্তী

পদ্মাসেতুতে দুর্নীতি: কানাডায় আপিলের শুনানি ৬ নভেম্বর

দেশে ফিরেছে স্পেশাল অলিম্পিক দল

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT