চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবিশ্বাস্য, ব্যাখ্যাতীত, অমার্জনীয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বিশ্বাস করতে কষ্টই হচ্ছে গ্যারি লিনেকারের! গত মৌসুমে রূপকথার জন্ম দিয়ে ১৩৩ বছরের ইতিহাসে লেস্টার সিটিকে প্রথম ইংলিশ লিগ শিরোপা জিতিয়েছিলেন যে কোচ, সেই ক্লদিও রানিয়েরিকে কিনা মুকুট জয়ের নয় মাসের মাথায় বরখাস্ত করা হলো। রূপকথার জন্ম দেওয়া নেপথ্যের নায়কের এমন বিদায় মানতে পারছেন না লেস্টার সিটির সাবেক তারকা স্ট্রাইকার লিনেকার।

রানিয়েরির সময়টা ভালো যাচ্ছিল না। লেস্টার লিগ টেবিলে অবনমন অঞ্চলের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। সব মাথায় রেখেই তাকে ছাড়তে হলো কোচের আসন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন লিনেকার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘লেস্টারের জন্য রানিয়েরির যা অবদান, এরপরও তাকে এভাবে বিদায় বলাটা অবিশ্বাস্য, অমার্জনীয়, ব্যাখ্যাতীত।’ টুইট বার্তায় এভাবেই সাবেক ক্লাবের ওপর নিজের ক্ষোভ উগরে দিয়েছেন লিনেকার।

গত বছরের আগস্টে লেস্টারের সঙ্গে চার বছরের নতুন চুক্তিতে সই করেছিলেন  রানিয়েরি। লিগ জেতানোর পুরস্কার ছিল সেটি। ফিফার বর্ষসেরা কোচের স্বীকৃতিও জিতেছিলেন ওই পারফরম্যান্স দিয়েই। তার দুমাস পরই মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো। লিগে টানা হার তো ছিলই, সবশেষ বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে সেভিয়ার বিপক্ষে হার রানিয়েরির ওপর থেকে আস্থার ভিতটা গুড়িয়ে দেয় লেস্টার কর্তৃপক্ষের।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লদিও রানিয়েরি
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার্কের ভুল ‘স্বীকার’ জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক পরিবর্তনেও বদলায়নি আশি পেরোনো বৃদ্ধার ভাগ্য, জমি দখলের অভিযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

বিদ্যুৎ সঙ্কটের কারণে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

আগস্ট ১৫, ২০২৬

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?

আগস্ট ১৫, ২০২৬

‘অ্যানি’র বোন বেণি!

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT