চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবিলম্বে নতুন নির্বাচন দিতে হবে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
৩০ ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে তাকে কলঙ্কজনক নির্বাচন মন্তব্য করে তা বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি করেছে বিএনপির মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই দাবি জানান।
মির্জা ফখরুল বলেন: নজিরবিহীনভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে নির্বাচন করেছে। তাই আমরা এ নির্বাচন প্রত্যাখ্যন করছি। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, যতো দ্রুত সম্ভব তা দিতে হবে। এই নির্বাচন প্রমাণ করেছে, দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বেগম খালেদা জিয়া ২০১৪ সালের নির্বাচনে ভোটে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি সঠিক ছিলো।
মির্জা ফখরুল বলেন: আগে থেকেই এ নির্বাচন গ্রহণযোগ্যতা হারিয়েছে। নির্বাচনের আগেই আসন ধরে ধরে ভৌতিক মামলা হয়েছে। সেই মামলা ধরে ধরে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। সেই মামলায় বিরোধী দলকে আটকানোর জন্য গোটা রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করা হয়েছে। সারা দেশে সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু করে। এর মাধ্যমে গোটা দেশে ভীতির পরিবেশ তৈরি করে। এমন নির্বাচন অতীতে আর কখনও হয়নি এ দেশে।
তিনি আরো বলেন: নির্বাচনে ভোট কারচুপির বিষয়টি আগে থেকেই ছিলো সুপরিকল্পিত। ইঞ্জিনিয়ারিং করা হয়েছে ভোটের আগের রাতে। এ নির্বাচনে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এ নির্বাচনে ভীতি ছাড়া কিছু ছিলো না।
বিএনপি মহাসচিব বলেন: সারা দেশে টার্গেট করে এজেন্টদের আটক করা হয়েছে। নির্বাচনের আগের দিন সন্ধ্যা থেকে জাল ভোট দিয়ে কারচুপি করা হয়েছে। এর সঙ্গে র‌্যাব পুলিশ সহয়তা করেছে। ভোটের দিন সকালেও দখল করেছে। কিছু কেন্দ্রে ১১ টা পর্যন্ত ভালো রেখেছে। কিন্তু যখন দেখলো ভোটারেরা বেরিয়ে আসছে তখনও সেটি দখলে নিয়েছে। এসব কাজে রাষ্ট্রীয় বাহিনীগুলো সহায়তা করেছে। তারা সব সময় বিরোধী দলকে তাড়ানোর কাজে নিয়েজিত ছিলো। অনেক জায়গায় তারা আমাদের নেতাকর্মীদের গুলি করেছে।
এজেন্টদের বিষয়ে তিনি বলেন: পরিকল্পিতভাবে এজেন্টদের বের করে দিয়েছে। এজেন্টদের যে তালিকার কাগজ ছিলো সেগুলো ছিঁড়ে ফেলেছে। সিইসি এজেন্টদের বিষয়ে যা বলেছে তা সঠিক নয়। আমাদের এজেন্টদের না আসতে দিলে আমরা কি করবো?
তিনি বলেন: এ নির্বাচনে কোনো বিদেশি পযবেক্ষক ছিলো না। যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদের আসতে দেয়নি। আর ইইউ তাদের কোনো পর্যবেক্ষক পাঠায়নি। যারা এসেছে তারা সরকারের নিয়োগপ্রাপ্ত। সরকার নিজের টাকায় তাদের নিয়ে এসেছে। নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে তিনি বলেন, আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনে অংশ নিয়েছিলাম, জুলুম নির্যাতন সত্ত্বেও।
ইসির বিষয়ে তিনি বলেন, এই সিইসি সম্পূর্ন পক্ষপাত দুষ্ট। ইনি নিরপেক্ষ নয় তিনি সরকারের দলীয় নির্বাচন কমিশনার।
শপথ নিবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তো এ নির্বাচনের ফলাফল ই প্রত্যাখ্যান করছি।
এসময় মির্জা ফখরুল দাবি করেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পযন্ত ২১ হাজার নেতাকর্মী কে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাদের অবিলম্বে মুক্তি দাবি করছি।
দাবি আদায়ে আইনী ও আন্দোলনের ; উভয় দিকেই চেষ্টা চালিয়ে যাবে বিএনপি। দল ও জোটের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলে জানান বিএনপি মহাসচিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননির্বাচনফখরুলবিএনপিসিইসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগ উন্নয়ন করেছে বলেই বিপুল বিজয় হয়েছে: শেখ হাসিনা

পরবর্তী

নোয়াখালীতে নিহত আনসার সদস্যের পরিবারে শোকের মাতম

পরবর্তী

নোয়াখালীতে নিহত আনসার সদস্যের পরিবারে শোকের মাতম

চট্টগ্রামে একতাই এনেছে আওয়ামী লীগের বিপুল জয়

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT