চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে জয়ের দেখা পেল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

প্রাক-মৌসুমে সময়টা ভাল যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। ইন্টারন্যাশনাল কাপে বার্সেলোনার বিপক্ষে ‘ক্লাসিকো’সহ প্রথম তিন ম্যাচেই হেরেছিল জিদানের দল। তবে শেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। যুক্তরাষ্ট্রের সকার টিম এমএলএস অল-স্টার্সকে হারিয়েছে তারা।

শিকাগোতে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের পেনাল্টিতে ৪-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। আগামী সপ্তাহে উয়েফা সুপারকাপে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে লস ব্লাঙ্কোসদের।

ম্যাচ জিতলেও রিয়ালের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। রোনালদো না থাকায় প্রতি ম্যাচেই আক্রমণভাগ নিয়ে ভুগতে হচ্ছে জিদানকে। বেল-বেনজেমারা মোটেই ছন্দে ফিরতে পারছেন না।

জিদান এদিন শুরুর একাদশে মাঠে নামাননি বেল, বেনজামা, লুকা মডরিচ, মার্সেলো, কাসেমিরো, রাফায়েল ভারানে এবং দানি কারভাহালকে। তবে অধিনায়ক সার্জিও রামোস, টনি ক্রজ, ইসকো এবং মার্কো অ্যাসেনসিও খেলেছেন মূল একাদশে। দ্বিতীয়ার্ধে পূর্ণশক্তির দলই মাঠে নামিয়েছিলেন জিদান।

খেলার প্রথমার্ধে গোল পায়নি কোনও দলই। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। ৫৯ মিনিটে স্প্যানিশদের এগিয়ে দেন বোরজা মায়ারোল। ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু সহজ সুযোগ হাতছাড়া করেন বেনজেমা।

এগিয়ে থাকার পরও খেলার শেষবেলায় কপাল পোড়ে রিয়ালের। ৮৭ মিনিটে অল-স্টার্সদের সমতায় ফেরান ডি ডায়ার। নির্ধারিত সময়ের খেলার ১-১ সমতায় শেষ হওয়ায় ম্যাচের ফলাফল হয় পেনাল্টিতে। তাতে তিনটি শট মিস করে অল-স্টার্স। তবে রিয়ালের হয়ে বেনজেমা, বেল, কোভাচিচ ও মার্সেলো গোল করলে ৪-২ জয় পায় রিয়াল।

রিয়ালের মুখোমুখি হয়েছিলেন তাদেরই সাবেক তারকা কাকা। মার্কিনমুলুকে পাড়ি জমানোর আগে সান্তিয়াগো বার্নাব্যুতে চার বছর কাটিয়েছেন ২০০৭ ব্যালন ডি’অর জয়ী ব্রাজিলিয়ান। এছাড়া অল-স্টার্সদের হয়ে এদিন মাঠে ছিলেন স্পেন ও জার্মানির বিশ্বকাপজয়ী দুই তারকা ডেভিড ভিয়া এবং বাস্তিয়ান শোয়েনস্টাইগার।

ট্যাগ: রিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবি ভিসি নির্বাচনের কার্যক্রম স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট

পরবর্তী

চলচ্চিত্র ছেড়ে থাকতে পারব না: রোজিনা

পরবর্তী
রোজিনা

চলচ্চিত্র ছেড়ে থাকতে পারব না: রোজিনা

রাশিয়া-যুক্তরাষ্ট্র-দিমিত্রি মেদভেদেভ

ট্রাম্পকে ‘নপুংসক’ বললেন রাশিয়ার প্রধানমন্ত্রী

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT