চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে ‘নপুংসক’ বললেন রাশিয়ার প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
রাশিয়া-যুক্তরাষ্ট্র-দিমিত্রি মেদভেদেভ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগে রাজি না থাকা সত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিলে সই করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘নপুংসক’ বলে মন্তব্য করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ‘পুরোপুরি পুরুষত্বহীনতা’র পরিচয় দিয়েছেন।

এভাবে চলতে থাকলে আইনের পরবর্তী পদক্ষেপ হিসেবে কংগ্রেস ‘নিয়মের বাইরে গিয়ে খেলা’ প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে বলেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার নিজের ফেসবুক পেজে তিনি বলেন, এই ‘নিষেধাজ্ঞা প্যাকেজ’ নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সব আশা শেষ করে দিয়েছে। এছাড়া রাশিয়ার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নতুন অবরোধগুলো দেশটির বিরুদ্ধে ‘পূর্ণমাত্রার বাণিজ্যিক যুদ্ধ’ ঘোষণারই সমতূল্য।

Banglabid

তবে রাশিয়া নিজ অর্থনীতিকে এগিয়ে নেয়ার জন্য উদ্ভূত পরিস্থিতিকে শান্তভাবে মোকাবিলা করবে বলে জানান মেদভেদেভ।

বিবিসি জানায়, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাশিয়াকে শাস্তি দেয়ার উদ্দেশে নতুন এই নিষেধাজ্ঞা আইন প্রণয়ন করা হয়েছে।ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের বিরুদ্ধে এই আইনের ওপর প্রয়োজনের অতিরিক্ত হস্তক্ষেপ ও জোরারোপের অভিযোগ এনেছেন। বুধবার ‘কাউন্টারিং অ্যামেরিকা’স অ্যাডভার্সারিজ থ্রু স্যাঙ্কশনস অ্যাক্ট’ নামের ওই বিলে সই করার সময় এর সঙ্গে তিনি একটি বিবৃতিও জুড়ে দেন, যেখানে পদক্ষেপটাকে ‘ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ’ বলে বর্ণনা করা হয়েছে।

Reneta

রাশিয়া ছাড়াও ওই আইনে ইরান এবং নর্থ কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রাশিয়ার আগে ইরান এই আইনের প্রতিক্রিয়ায় জানায়, নতুন নিষেধাজ্ঞাগুলো পরমাণু চুক্তির লঙ্ঘন করেছে। দেশটির উপ-রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরান ‘সঠিক এবং সমানুপাতিক’ উপায়ে এর জবাব দেবে।

তবে নর্থ কোরিয়া এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু বলেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পদিমিত্রি মেদভেদেভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT