চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে অপেক্ষার অবসান

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৩০ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২১
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস মহামারিতে সবচেয়ে কাঙ্খিত জিনিস হচ্ছে ভ্যাকসিন। বিভিন্ন দেশে ভ্যাকসিন তৈরি হয়েছে, যার কয়েকটি নানা চ্যানেলে দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আবার ভ্যাকসিন আসা নিয়ে তৈরি হয়েছে নানা শঙ্কাও। তবে আশার কথা হচ্ছে অবশেষে শঙ্কা দূর হয়ে দেশে আসছে ভ্যাকসিন।

অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন চলতি মাসে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে যেকোনো দিন ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।

এরআগে ভারতের দেয়া ঘোষণায় ভ্যাকসিন বন্ধের খবর শঙ্কা তৈরি করেছিল। স্বাস্থ্য অধিদপ্তর যেহেতু বর্তমানে দেশের অন্যতম দায়িত্বশীল সংস্থা করোনাভাইরাস ও ভ্যাকসিন বিষয়ে, সেহেতু মহাপরিচালকের এই ঘোষণা সকল অনিশ্চিয়তা দূর করেছে বলে আমাদের ধারণা।

Banglabid

মহাপরিচালকের ঘোষণা অনুসারে, অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন বিষয়ক বাংলাদেশের ডিস্ট্রিবিউশন সংস্থা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ২দিন তাদের ওয়ারহাউজে ভ্যাকসিন সংরক্ষণে রাখবে। পরে স্বাস্থ্য অধিদপ্তেরর দেয়া তালিকামত কেন্দ্রে ভ্যাকসিন পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি। প্রথম মাসে ৫০ লাখ এবং পরের মাসে আরো ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসলে ওই ৫০ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

প্রথম দিকে ভ্যাকসিন পাবেন অনুমোদিত স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনী, রাষ্ট্র পরিচালনায় অধিনস্ত কর্মকর্তা, কর্মচারী, সম্মুখসারির গণমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার প্রতিনিধি ও কর্মচারী, মৃতদেহ সৎকারে নিয়োজিত, জরুরি পানি-গ্যাস, বিদ্যুৎ পরিবহন কর্মী, বিমানবন্দরে নিয়োজিত কর্মচারী, প্রবাসী অদক্ষ শ্রমিক। এছাড়াও জেলা-উপজেলা জরুরি সেবায় নিয়োজিত কর্মচারী, ব্যাংক কর্তকর্তা-কর্মচারীও পাবে। দ্বিতীয় ধাপে বয়স্ক জনগোষ্ঠী, ৮০ বছরের ওপরে যারা তারা পাবেন, এরপর ৭৭-৭৯ বয়স্করা, এধাপে জাতীয় দলের খেলোয়াড়, যারা বিদেশে যাচ্ছেন তারাও পাবেন। এভাবে হিসাব করে ৫০ লাখ প্রথম রাউন্ডে ভ্যাকসিন প্রদান করা হবে। দ্বিতীয় রাউন্ড শেষে ৭০ বছরের উর্ধ্বে যারা ভ্যাকসিন পাবেন। তৃতীয় ও চতুর্থ মাসে প্রথম ও দ্বিতীয় ধাপের ভ্যাকসিন প্রাপ্তরা দ্বিতীয় ডোজ পাবেন। পঞ্চম মাসে ধর্মীয় প্রতিনিধি, ৬৪ বছরের সকল জনগোষ্ঠী ভ্যাকসিন পাবেন।

মোটা দাগে কিছু শ্রেণি-পেশার মানুষের ক্যাটেগরি উল্লেখ করলেও তাদের মধ্যে থেকে কারা আগে বা কারা পরে পাবে, সে বিষয়ে কোনো পরিষ্কার নির্দেশনা ও প্রক্রিয়া এখনও চোখে পড়ছে না। বিশ্বের বিভিন্ন দেশে অনলাইনে রেজিষ্ট্রেশন ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় তালিকা করা হয়েছে। সেসব অনুসরণ করে দেশে একটি স্বচ্ছ প্রক্রিয়ায় ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম পরিচালনা করা সময়ের দাবি।

Reneta

সরকারি ঘোষণা অনুসারে ভ্যাকসিন পরিবহন সংরক্ষণ ও প্রদানের সময় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সার্বিক কাজ করবে। তারপরেও কোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীকেও নিযুক্ত করা যেতে পারে। এসব বিষয়ে সংশ্লিষ্টরা সুপরিকল্পিত সিদ্ধান্ত নিলে খুব শীঘ্রই দেশ থেকে করোনা দূর হবে বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্সফোর্ড ভ্যাকসিনকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারের আন্তরিকতার অভাবে রোহিঙ্গা প্রত্যাবসন আটকে আছে

পরবর্তী

বিশ্বজুড়ে ১৯ লাখের বেশি মানুষের প্রাণ গেল করোনায়

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে ১৯ লাখের বেশি মানুষের প্রাণ গেল করোনায়

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাবি উপাচার্যের বাসভবনে ছাত্রলীগ নেতাকর্মী চাকরি প্রত্যাশীদের তালা

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT