চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপারেটরদের এসএমএস পেলেই সিম রেজিস্ট্রেশন করতে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৭ পূর্বাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

শুধুমাত্র যারা মোবাইল অপারেটরদের কাছ থেকে এসএমএস পাবেন তাদেরকেই মোবাইল সিমকার্ডের রেজিস্ট্রেশন করতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বাচিত গ্রাহকদের এই এসএমএস পাঠানো হবে।

তারানা হালিম জানিয়েছেন, রেজিস্ট্রেশনবিহীন মোবাইল সিম নির্ধারণের জন্য মোবাইল ফোন অপারেটরদের গ্রাহকদের সম্পর্কে নির্বাচন কমিশনকে চিঠি দিতে বলা হয়েছে। গ্রাহকদের তথ্য কমিশন জাতীয় পরিচয়পত্রের সাথে মিলিয়ে দেখবে। রেজিস্ট্রেশনে কোন ভুল তথ্য বা গ্রাহকের আদৌ জাতীয় পরিচয়পত্র আছে কিনা তা যাচাই শেষে মোবাইল অপারেটরদের অবহিত করা হবে। যার ভিত্তিতে গ্রাহকদের এসএমএস পাঠাবে মোবাইল অপারেটররা।

এরে আগে গত রোববার মোবাইল ফোনের সিম কার্ডের নতুন করে রেজিস্ট্রেশন শুরু হবে বলে জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। পুনঃনিবন্ধন প্রক্রিয়া তিন মাস চলবে এবং যারা এরইমধ্যে একবার রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।

Banglabid

২০১২ সালের ১১ অক্টোবর থেকে মোবাইল ফোন অপারেটররা ‘প্রি-একটিভ’ সিম (আগে থেকেই চালু) বিক্রি করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। কেউ নিবন্ধনহীন সিম ব্যবহার করলে প্রতিটি সিমের জন্য অপারেটরকে ৫০ ডলার করে জরিমানা করারও সিদ্ধান্ত হয়েছিলো। তবে তিন বছরেও তা কার্যকর হয়নি।

বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই পর্যন্ত বাংলাদেশের ছয়টি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারানা হালিমমোবাইল সিমসিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলোচিত নাম ‘মা মঞ্জুরা ইরানি’

পরবর্তী

আত্মহত্যা করেছে শাহরিয়ার!

পরবর্তী

আত্মহত্যা করেছে শাহরিয়ার!

ভ্যাট নিয়ে সরকার অনমনীয় নয়: অর্থমন্ত্রী

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT