চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্য মামলায় মামুনুলকে গ্রেপ্তার দেখাতে আদালতে সিআইডি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২১
- সেমি লিড, অপরাধ
A A
মামুনুল হক গ্রেপ্তার, ধর্মীয় নেতা, হেফাজত, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের কর্মসূচির সময় দাঙ্গা-হাঙ্গামার মামলায় সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।

ইতোমধ্যেই তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতের অনুমতি চেয়েছেন সিআইডির তদন্তকারী কর্মকর্তা।

পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জসহ কয়েকটি জেলায় হেফাজতের তাণ্ডবের তেইশটি মামলার তদন্তভার পেয়েছে সিআইডি।

Banglabid

মঙ্গলবার দুপুরে সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় কোনো রাজনৈতিক দলের নেতাদের ইন্ধন থাকার বিষয়ে নিশ্চিত হলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

রোববার রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে আটক করে পুলিশ। পরে আগের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে আনা হয়। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত সহিংসতায় দেশে ১৭ জনের মৃত্যু হয়।

Reneta

এসব সহিংসতার ঘটনায় সারাদেশে প্রায় অর্ধশতাধিক মামলা হয়েছে। মামুনুলকে এসব ঘটনার মূল ইন্ধনদাতা হিসেবে মনে করছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা যায়, ২৬ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সহিংসতার ঘটনায় গত ৫ এপ্রিল হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ১৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় ২ হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামিও করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-দফতর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান বাদী হয়ে পল্টন থানায় মামলাটি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মামুনুল হকসিআইডি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিউবায় রাউল কাস্ত্রো’র জায়গা পেলেন দিয়াজ কানেল

পরবর্তী

সর্বাত্মক লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

পরবর্তী
ঢাকার কেন্দ্রীয় সড়কে ফুলের ফোয়ারা ও চারপাশের ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বাত্মক লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন প্রস্তুত ও বিতরণের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ২৩ শতাংশ ভ্যাকসিন 'অপচয়'

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT