চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনুরাধা পাড়োয়াল আমার মা’-এমন দাবিতে ক্ষুব্ধ শিল্পী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

৬৭ বছর বয়সী বলিউডের কিংবদন্তি শিল্পী অনুরাধা পাড়োয়ালকে মা দাবি করে সম্প্রতি সংবাদের শিরোনাম হয়েছেন কেরালার ৪৫ বছর বয়সী নারী করমালা মোডেক্স। আর এমন দাবির প্রেক্ষিতে বেজায় চটেছেন ভারতীয় অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী অনুরাধা পাড়োয়াল।

কেরালার বাসিন্দা করমালা মোডেক্স নিজেকে অনুরাধা পাড়োয়ালের সন্তান দাবি করে জেলা ফ্যামিলি আদালতে একটি মামলাও দায়ের করেন। কর্মালা জানান, তিনি অনুরাধা ও তার প্রাক্তন স্বামী অরুণ পাড়োয়ালের সন্তান। সেইসময় প্লে-ব্যাক গায়িকা হিসেবে ধীরে ধীরে খ্যাতির শিখরে উঠছিলেন অনুরাধা। ফলে তিনি সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করেন। তাই জন্মের পরই পরিবারের ঘনিষ্ঠ মালয়ালি দম্পতি পন্নাচন ও অ্যাগনেসের হাতে তাকে তুলে দেন অনুরাধা। তারাই করমালাকে বড় করেন।

করমালা আরো জানান, পালক পিতা পন্নাচন দীর্ঘদিন মেয়ের কাছ থেকে সত্যিটা লুকিয়ে রেখেছিলেন। মৃত্যুর আগে তাকে সব কথা বলে যান। পদ্মশ্রী সম্মানে ভূষিত গায়িকার কাছে ক্ষতিপূরণ হিসেবে ৫০ কোটি টাকা ও পাড়োয়াল সম্পত্তির অংশও দাবি করেন। এমনকি মা হিসেবে অনুরাধাকেও ফিরে পেতে চান বলে জানিয়েছেন তিনি।

Banglabid

তবে এসব ঘটনা সংবাদের শিরোনামে আসায় অনুরাধার কাছে এমন দাবির বিষয়ে জানতে চাইলে ভারতীয় গণমাধ্যমের সাথে কোনো কথাই বলতে রাজি হননি শিল্পী। এ বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘কেউ মূর্খের মতো কোনও মন্তব্য করলে তার উত্তর আমি দেব না। এটা আমার রুচির বিরুদ্ধ।’

তবে অনুরাধার মুখপাত্র করমালাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, অনুরাধার মেয়ে কবিতা ১৯৭৪ সালে জন্মেছিলেন। তাই কর্মালার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। অনুরাধার স্বামীর কথাও বলছে কর্মালা। কিন্তু সে জানেই না তিনি প্রয়াত হয়েছেন।

করমালা একজন বিবাহিতা নারী। ৩ সন্তানের মা। তিনি জানান, বহুবার চেষ্টা করেও অনুরাধা পাড়োয়ালের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তার করা মামলার শুনানি ২৭ জানুয়ারি। প্রয়োজনে ডিএনএ পরীক্ষাতেও রাজি তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুরাধা পাড়োয়ালগানবলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুবিধাবঞ্চিত মানুষের মানবাধিকার রক্ষায় জনস্বার্থের মামলা সহায়ক ভূমিকা রাখছে

পরবর্তী

নিজেরা ঝুলে চট্টগ্রামকে শেষ চারে তুললো খুলনা

পরবর্তী

নিজেরা ঝুলে চট্টগ্রামকে শেষ চারে তুললো খুলনা

ছাত্রলীগের পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন জয়-লেখক

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT