বিনোদন

অনুপমকে ‘জীবনের বিশেষ দিন’ উপহার দিলেন নিরো!

অনুপম খের

অনুপম খের

৭ মার্চ ছিল বলিউড অভিনেতা অনুপম খের এর ৬৩ তম জন্মদিন। বিশেষ এই দিনটিতে অনুপম খেরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চমকে দিয়েছেন হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো।

জন্মদিনের দুদিন পর অনুপম খের একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে রবার্ট ডি নিরো জন্মদিনের গান গাচ্ছেন অনুপম খের-এর জন্য। অনুপম খের জানান, তাঁর জন্য নিজের বাড়িতে জন্মদিনের পার্টির আয়োজন করেছেন রবার্ট ডি নিরো। দারুণ এই পার্টির জন্য নিরোকে ধন্যবাদ জানিয়েছেন অনুপম খের।

অনুপম খের টুইটারে লিখেছেন, ‘আমার জন্মদিনের দিনটিকে জীবনের বিশেষ একটি দিন করে তোলার জন্য ধন্যবাদ মিস্টার রবার্ট ডি নিরো। আপনার বাড়িতে সারপ্রাইজ ডিনারের আয়োজন করার জন্য ধন্যবাদ। আমার জন্য ‘হ্যাপি বার্থডে’ গান গাওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ‘কুছ ভি হো সাকতা হ্যায়’ মুহূর্তের জন্য।’

অনুপম খের-এর হলিউড ছবি ‘সিলভার লাইনিংস প্লেবুক’ এর পরিচালক ডেভিড ও রাসেলও জন্মদিনের এই আয়োজনে উপস্থিত ছিলেন। –ডেকান ক্রনিকল

বিষয়:অনুপম খের রবার্ট ডি নিরো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…