চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনিয়মের কথা স্বীকার করলেন এএনআরবিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
অর্থনীতি
A A

সুশাসনের অভাব থাকায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকে কিছু অনিয়মের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান তমাল এস এম পারভেজ।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালার কিছু ঘাটতিতে এমন হয়েছে জানিয়ে তিনি বলেন, এনআরবি ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের যে নীতিমালা করা হয়েছে তাতে কিছু ঘাটতি রয়েছে। আর সেই সুযোগেই এসব অনিয়ম হয়েছে।

সোমবার ব্যাংকটির নতুন চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের পাঁচ সদস্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তমাল এস এম পারভেজ।

Banglabid

নতুন চেয়ারম্যান তমাল এস এম পারভেজ আরও বলেন, এনআরবি ব্যাংক করা হয়েছে প্রবাসীদের জন্য। কিন্তু দেখা গেছে, সোনালী ব্যাংকে যে নিয়ম ফলো করতো এনআরবির ক্ষেত্রেও একই। এনআরবি ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় কিছুটা অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অনেক অনিয়ম সম্পকে বোর্ড জানতো না উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকটির বিষয়ে যেভাবে বলা হচ্ছে প্রকৃতপক্ষে সেরকম দুর্বল নয় ব্যাংকটি। নতুন পর্ষদ অবশ্যই সুসংবাদ দেবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন যারা ব্যাংকটির নেতৃত্ব নিয়েছেন তারা সবাই বিদেশে প্রতিষ্ঠিত ছিলেন।

তিনি আরও বলেন, ব্যাংকের পুরো পুরো আর্থিক বিবরণী এখনও আমাদের কাছে আসেনি। আমরা সবকিছু জেনে আগামীতে জানাবো।

Reneta

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের বরখাস্ত হওয়া এমডি সর্ম্পকে বলেন,  ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি বিধান ও বাংলাদেশ ব্যাংকের যে বিধি-বিধান রয়েছে তা লঙ্ঘন করেছেন। একই সঙ্গে আমানতকারীদের স্বার্থ বিরোধী কাজ করেছেন। এসব অপরাধের কারণে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা মোতাবেক তাকে অপসারণ করে এবং আগামী দুই বছর প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তিনি কোনো ব্যাংকে অংশগ্রহণ করতে পারবেন না।

দীর্ঘ প্রক্রিয়া শেষে ৬ ডিসেম্বর ব্যাংকটির এমডি দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। পরদিন অপসারণাদেশ স্থগিত করেন হাইকোর্ট।

এ বিষয়ে তিনি বলেন, হাইকোর্টের স্থগিতাদেশ বিষয়ে বাংলাদেশ ব্যাংক অবগত। এ বিষয়ে করণীয় কার্যক্রম পরে ঠিক করা হবে।

শুভঙ্কর সাহা বলেন, আজ এনআরবিসি ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকে এসে ব্যাংকের এবং ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষা করে আইনি প্রক্রিয়ায় ব্যাংক পরিচালনা করবেন বলে জানিয়েছেন। তারা বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইনস আছে তা মেনে এনআরবিসি ব্যাংকের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে রোববার ব্যাংকটির পরিচালনা পর্ষদের জরুরি সভায় ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসাত আলী পদত্যাগ করেন। নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তমাল এস এম পারভেজ। সভায় বাধ্যতামূলক তিন মাসের ছুটিতে পাঠানো হয় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে। পরিচালনা পর্ষদের অন্যান্য কমিটির প্রধানরাও পদত্যাগ করেন।

সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে তৌফিক রহমান চৌধুরী পদত্যাগ করলে ওই পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহীদ ইসলাম। নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু বকর চৌধুরী। ওই পদে ছিলেন মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। নুরুন নবী অডিট কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় সেখানে রফিকুল ইসলাম মিয়া আরজুকে নির্বাচিত করা হয়।

এছাড়া রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে আদনান ইমামকে। ওই পদে ছিলেন সৈয়দ মুন্সেফ আলী। আর এমডি দেওয়ান মুজিবুর রহমানের ছুটি কার্যকর হলে সেখানে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী মো. তালহা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনআরবি কমার্শিয়াল ব্যাংককেন্দ্রীয় ব্যাংকবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কংগ্রেস সভাপতি হলেন রাহুল গান্ধী

পরবর্তী

রোহিঙ্গা শিশুদের জন্য ইউএসএইড এর ৬০ কোটি টাকা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শিশুদের জন্য ইউএসএইড এর ৬০ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন- বিরাট কোহলি ও আনুশকা শর্মা

বিরাট-আনুশকার বিয়ে আসলে কবে?

সর্বশেষ

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT