চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরাট-আনুশকার বিয়ে আসলে কবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- বিরাট কোহলি ও আনুশকা শর্মা

চ্যানেল আই অনলাইন- বিরাট কোহলি ও আনুশকা শর্মা

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতের জাতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির বিয়ে নিয়ে গুঞ্জন বা গুজবের অবসান ঘটতে যাচ্ছে খুব শিগগির এটা সকলেই নিশ্চিত। কিন্তু বিয়ের সানাই ঠিক কবে বাজবে কিংবা এরই মধ্যে বেজে গেছে কি না সেটা নিয়েই এখন শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা।

বিয়ের জন্য ঠাকুর মশাইকে নিয়ে এরই মধ্যে তারা পাড়ি জমিয়েছে ইতালিতে। দুই পরিবারের ইতালিতে যাওয়ার ছবি ভাইরাল হওয়ার সাথেই সাথেই বিয়ের গুঞ্জন সবচেয়ে জোরালো হয়। ইতালির শান্ত শহর তুসকানির একটি অভিজাত রিসোর্টেই অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আয়োজন।

অ্ইআগেই জানা গেছে,  জগতের এই দুই শীর্ষ তারকার বিয়ে হচ্ছে একেবারে ঐতিহ্যবাহী পাঞ্জাবী স্টাইলে। সেখানে জাঁকজমকের যে কোন কমতি থাকছে না সেটা নিশ্চিতভাবেই বলা যায়। আয়োজনের বিশেষ চমক হিসেবে থাকছে ঐতিহ্যবাহী ‘ভাঙরা ড্যান্স’। একদল পেশাদার নৃত্যশিল্পী এরই মধ্যে বিয়ের রিসোর্টে প্রস্তুতি শুরু করে দিয়েছে।

তবে সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও চোখে পড়ার মত। বলিউড আর ক্রিকেট ইন্ডিয়া মহা ধুমধামের সাথে এই দুই তারকাকে বরণ করতে প্রস্তুত।

কিন্তু সকলের মূল কৌতুহল এখন বিয়ের তারিখ নিয়ে। এক ক্রীড়া সাংবাদিক ৯ ডিসেম্বর টুইটারে লিখেছেন বিরাট-আনুশকার বিয়ে এরই মাঝে হয়ে গেছে। তাঁর টুইটের পর থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছে আসলেই সাত পাঁকে বাঁধা পড়ে গেছেন কি না এই তারকাযুগল।

আবার, অনেকের মতে, নিজের প্রথম চলচ্চিত্র ‘রাব নে বানা দি জোড়ি’ মুক্তির তারিখ ১২ ডিসেম্বরেই বিরাটকে বিয়ে করবেন আনুশকা। কারণ নয় বছর আগে মুক্তিপ্রাপ্ত সেই ছবিই আনুশকাকে আজকের তারকা করে তুলেছে বলে মনে করেন তিনি। কেউ আবার বলছেন, এ বিয়ে হবে ১৫ ডিসেম্বর।

Reneta

ইতালি থেকে ফেরার পর ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে বিরাটের পক্ষ থেকে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলেও নিশ্চিত করেছে বিরাটের কাছের কিছু মানুষ।

এখন দেখা যাক, বিয়ের তারিখ খোলাসা করে কবে বলেন বিরাট-আনুশকা কিংবা তাঁদের পরিবারের কেউ। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত রীতিমত রহস্য হয়েই থাকছে দর্শক ও ভক্তদের বহুল প্রতীক্ষিত এই জুটির বিয়ের তারিখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুশকা শর্মাবিরাট কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT