চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে ২৪ ঘণ্টা ফ্রি মানসিক সাপোর্ট ও তথ্যসেবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৮
স্বাস্থ্য
A A

সবার জন্য বিনামূল্যে অনলাইনে মানসিক সাপোর্ট ও তথ্যসেবা চালু হচ্ছে। এর মাধ্যমে সবাই ২৪ ঘণ্টা অনলাইন মাধ্যমে যোগাযোগ করে  তাদের মানসিক সমস্যা সম্পর্কে জানাতে পারবেন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবেন। এজন্য কোন ফি পরিশোধ করতে হবে না। ড্রিম সাইকোলজি নামক একটি সংগঠনের উদ্যোগে তাদের ফেসবুক পেজে আগামী ১ এপ্রিল থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড্রিম সাইকোলজির উদ্যোক্তাদের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক সজীবুল ইসলাম বলেন: ‘ড্রিম সাইকোলজির শুরুর দিকে অল্প পরিসরে মানসিক সাপোর্ট ও তথ্য সেবা দেয়া হতো। কিন্তু দিন দিন এই সেবার চাহিদা বৃদ্ধি পেতে থাকে। তাই ক্রমবর্ধমান এই চাহিদা পূরণে প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক বৃদ্ধির বিষয়টিও সামনে চলে আসে। তথ্য সেবা নিতে আগ্রহীদের সহায়তার জন্য প্রাথমিকভাবে ড্রিম সাইকোলজির ২৫ স্বেচ্ছাসেবককে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। সাধারণ মানুষ ও মেন্টাল হেলথ প্রফেশনালদের মাঝে ড্রিম সাইকোলজির স্বেচ্ছাসেবকরা সেতুবন্ধন হিসেবে কাজ করবেন।’

Banglabid

তিনি আরও বলেন: এই কার্যক্রমের মাধ্যমে সাইকোলজি নিয়ে সঠিক ও যথার্থ তথ্য মানুষের কাছে পৌঁছে যাবে। এতে করে মানসিক অশান্তি, যন্ত্রণা, হতাশা, চাপ, উদ্বেগ, হীনমন্যতা বা অন্যান্য মানসিক জটিলতায় মানুষ মুক্তির উপায় হিসেবে আত্মহত্যা বা ক্ষতিকর পথ বেছে না নিয়ে বরং প্রফেশনালদের কাছে যেতে উদ্বুদ্ধ হবে। এর পাশাপাশি আগ্রহী ব্যক্তিরা চাইলে সরাসরি বিশেষজ্ঞদের সঙ্গেও দেখাও করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সোশ্যাল এন্ড কমিউনিটি সাইকিয়াট্রি বিভাগের প্রধান অধ্যাপক তাজুল ইসলাম, একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের জিএম মোস্তাফিজুর রহমান, সহ-প্রতিষ্ঠাতা ইব্রাহীম মল্লিক সুজন, জোনায়েদ রাব্বি পিয়াস প্রমুখ।

‘সবার জন্য সাইকোলজিক্যাল জ্ঞান, মানসিক সাপোর্ট এবং তথ্যসেবা’ এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মানসিকভাবে সুস্থ, সচেতন এবং সুন্দর একটি মানবিক সমাজ গঠনের জন্য কাজ করে ড্রিম সাইকোলজি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানসিক স্বাস্থ্য
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

প্রায় ৩৬ শতাংশ কারাবন্দি মাদকাসক্ত: আইজি প্রিজন

পরবর্তী

টাঙ্গাইলে সাব-রেজিস্ট্রার অফিসে কোটি টাকার রাজস্ব ফাঁকি

পরবর্তী
দুর্নীতি

টাঙ্গাইলে সাব-রেজিস্ট্রার অফিসে কোটি টাকার রাজস্ব ফাঁকি

ঢাবি

ঢাবি’র সেই বিভাগীয় প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT