চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্য নেতৃত্বের জন্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে সংবর্ধনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
উন্নয়নশীল দেশ-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপন করবে বাংলাদেশ, অনন্য নেতৃত্বের জন্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনাও জানানো হবে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, দু’দিনের উৎসবে নোবেলজয়ী দু’জন অর্থনীতিবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া ভিডিও বার্তায় বাংলাদেশকে শুভেচ্ছা জানাবেন জাতিসংঘ মহাসচিব এবং বিশ্ব ব্যাংক, এডিবি ও জাইকা প্রেসিডেন্ট। উন্নয়ন সহযোগীদের সদর দপ্তর থেকে কর্তাব্যক্তিরাও যোগ দেবেন অনুষ্ঠানে।

এরইমধ্যে বিশ্ব জেনে গেছে অসামান্য অর্জনের খবর, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। স্বাধীনতার পর পর উন্নয়নের টেস্ট কেস, তলাবিহীন ঝুঁড়িসহ অসংখ্য নেতিবাচক বিশেষণকে অতীত বানিয়ে বাংলাদেশ এখন বিশ্বের ৪২তম বৃহত্তম অর্থনীতি। অর্থমন্ত্রী মনে করছেন, এই যে অর্জন, এর দীর্ঘ পথ পরিক্রমার গল্প এই প্রজন্মের কাছে অবিশ্বাস্য মনে হবে।

Banglabid

স্মৃতি হাতড়ে খুব বেশি দূরে না গিয়েই অর্থমন্ত্রী বললেন, তাকে বলা হতো বিশ্ব ভিক্ষুক, কারণ সারা চাকুরী জীবনে দাতাদের কাছে হাত পেতে কেটেছে তার। পথে-ঘাটে এখন আর বস্ত্রহীন মানুষ দেখা যায় না, না খেয়ে মানুষ মরে না, এসবই তৃপ্ত করে তাকে।

অর্থনীতি, সামাজিক খাতে অসামান্য অর্জন উদযাপনে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে। রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসবে আলোর নাচনের আয়োজন। আর পরদিন শুক্রবার উন্নয়ন সহযোগী, কূটনীতিক, নাগরিক সমাজের অংশগ্রহণে থাকবে আলোচনা অনুষ্ঠানের।

প্রধানমন্ত্রী বুধবার চট্টগ্রাম যাচ্ছেন। সেখানে ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১৪টি অন্যান্য প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। চট্টগ্রাম থেকে ফেরার পর বৃহস্পতিবার সংবর্ধনা দেয়া হবে তাকে।

Reneta

গত ১৭ মার্চ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করা হয়। উন্নয়নশীল দেশ হিসেবে সরকারের অর্জন জনগণকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের অর্জনে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোমবার প্রধানমন্ত্রী বলেন, তারা আস্থা রেখেছে বলেই এটা সম্ভব হয়েছে।

অন্যদিকে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে মনোনীত করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা সংস্থা দ্য স্ট্যাটিসটিক্স । গবেষণা সংস্থাটি তাদের গবেষণার মাধ্যমে এ মনোনয়ন দেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

আরও দেখুন ভিডিও প্রতিবেদনে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সোনালীতে ঝলমলে বিয়ন্সে

পরবর্তী

২১ মার্চ ঢাকায় ইয়াহিয়াকে ভুট্টো: সব ঠিক হয়ে যাবে

পরবর্তী
ভুট্টো-ইয়াহিয়া-উত্তাল মার্চ

২১ মার্চ ঢাকায় ইয়াহিয়াকে ভুট্টো: সব ঠিক হয়ে যাবে

যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডে স্কুলে হামলা: বন্দুকধারী নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT