চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধ্যাপক আনু মুহাম্মদকে প্রাণনাশের হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের নেতা অধ্যাপক আনু মুহাম্মদকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বুধবার রাত একটার দিকে ০১৬২৯৯৬৭৫৫১ নম্বর থেকে পাঠানো এক বার্তায় তাকে হুমকি দেয়া হয়।

নাম্বারটি থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বলা হয়:‘Death keeps no calendar, and Ansatullah knows no time!’

ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানান আনু মুহাম্মদ।

এই ব্যাপারে পরে আনু মুহাম্মদের সঙ্গে যোগাযোগ করে কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আইনের উপর আমার ভরসা নেই। ম্যাসেজটি পাওয়ার পরেই স্ট্যাটাস দিয়ে সবাইকে জানিয়েছি। তবে এখন যেহেতু সবাই বলছেন তাই হয়তো এই বিষয়ে জিডি করবো। সেটা এখনো করিনি।

আনু মুহাম্মদ যোগ করেন, পুরো সমাজেই এই ধরনের ঘটনা একটা নিরাপত্তাহীনতা তৈরি করছে। যারা আতঙ্ক সৃষ্টি করতে চায় বা সমাজে নিষ্ক্রিয়তা তৈরি করতে চায় তারাই এভাবে হুমকি দিচ্ছে। এবং পরে নৃশংস ঘটনাগুলো ঘটাচ্ছে।

এই ধরনের হুমকির পেছনে বিশেষ কাউকে সন্দেহ করছেন কিনা জানতে চাইলে আনু মুহাম্মদ বলেন, আমি তো আর সুনির্দিষ্ট করে বলতে পারি না। তবে যারা সমাজে আরো বেশি আতঙ্ক সৃষ্টি করতে চায় তারাই এসব করছে। লেখার জবাব লেখা দিয়ে হলে দেশে একটি সুন্দর সমাজ গড়ে উঠতো। কিন্তু সেটা তো হচ্ছে না। ওরা নৃশংসতাকেই বেছে নিয়েছে। এবং বারবার সেটারই ব্যবহার করছে।

আনু মুহাম্মদকে হুমকি দেওয়ার ঘটনায় ১৪ই অক্টোবর বিকেলে শাহবাগে নাগরিক সমাবেশের আহবান জানিয়েছে লেখক-শিল্পী-শিক্ষক-ছাত্র-সংস্কৃতিকর্মীবৃন্দ। বিকেল চারটায় শাহবাগে জাতীয় জাদুঘরে আয়োজিত সমাবেশে আনু মুহাম্মদকে হুমকিদাতাদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হবে।

ট্যাগ: আনু মুহাম্মদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাদ গেল ঐশ্বরিয়া-রণবীরে ঘনিষ্ঠ দৃশ্য

পরবর্তী

মিয়ানমারের অসহায় রোহিঙ্গা ও ঢাকার ফুটপাতের আহত টিকটিকি

পরবর্তী

মিয়ানমারের অসহায় রোহিঙ্গা ও ঢাকার ফুটপাতের আহত টিকটিকি

ফুটবল কলঙ্কে সমালোচনার কেন্দ্রে কাজী সালাউদ্দিন

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT