চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অডিও রেকর্ড কারসাজির মাধ্যমে বানানো: রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নামে যে অডিও রেকর্ড প্রচারিত হচ্ছে তাকে সম্পূর্ণ বানোয়াট, কারসাজি ও অন্যের (আওয়ামী লীগের লোকদের) তৈরি বলে মন্তব্য করছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: এর বিপরীতে তিনটি শব্দই যথেষ্ট- মেনিপিউলেটেড (Manipulated), টুয়েস্টেড (Twisted) এবং ফ্যাব্রিকেটেড (Fabricated)। এগুলো কারসাজির মাধ্যমে তাদের বানানো। এসব তৈরি করা এখন খুব সহজ।

রিজভী বলেন: আমির খসরু মাহমুদ চৌধুরী হয়তো কোনো সময় অন্য বিষয়ে কোনো কথা বলছিলেন। আর সেটাকে এখন বাচ্চাদের ঠেকানোর জন্য ব্যবহার করছে সরকারি দলের লোকজন। তাদের আসলে আর কোনো উপায় নেই। কোনো কিছুতেই বাচ্চাদের দমন করতে পারছে না। তাই বিএনপিকে জড়িয়ে, অপপ্রচার চালিয়ে তাদের দমন করতে চায়। কিন্তু তাতে কাজ হবে না।

Banglabid

বিএনপির এই নেতা আরো বলেন: এর আগে আমার ছবি নিয়েও তারা অপপ্রচার চালিয়েছে। আমি নাকি আন্দোলনরত বাচ্চাদের কাছে ক্ষমা চাচ্ছি। যা বানোয়াট, হাস্যকর।

এ বিষয়ে নিশ্চিত হতে আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কথা বলতে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের কোনো এক নেতাকে আন্দোলনে নামার নির্দেশ দিচ্ছেন, শনিবার এমন একটি অডিও বের হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খসরু মাহমুদ চৌধুরীবিএনপিরুহুল কবীর রিজভীসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানুষের নৈতিক সমর্থনের আন্দোলনে স্বার্থবাজদের অনুপ্রবেশ

পরবর্তী

নেইমারের ফেরার ম্যাচে ডি মারিয়ার জোড়া গোল

পরবর্তী

নেইমারের ফেরার ম্যাচে ডি মারিয়ার জোড়া গোল

নগরবাসীকে ছাদকৃষিতে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন শাইখ সিরাজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT