চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্নিকাণ্ডের ঘটনায় কন্ট্রোল রুম খোলা হয়েছে: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে লাগা ভয়াবহ আগুনের ঘটনার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোন ধরনের তথ্য যেন বিভ্রাট না হয় তার জন্য ডিএমপি কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বুধবার সন্ধ্যায় বনানীর অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন: এখন পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছে ৭ জন, আহত ৭৩ জন এবং নিখোঁজ ১০-১২ আছেন। সকল তথ্য এই কন্ট্রোল রুম থেকে পাওয়া যাবে। তবে ফায়ার সার্ভিস বলছে মৃতের সংখ্যা ১৯।

ডিএমপি কমিশনার বলেন, ভবনটির প্রতিটি ফ্লোরে ফায়ার সার্ভিসের লোকেরা সার্চ করছে। এজন্য সারা রাত লেগে যেতে পারে, কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজটি করা হচ্ছে। আহতদের উদ্ধার চিকিৎসা এবং ভবনটির মালামাল যেন মিসিং না হয় সে দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যা করণীয় তাই করা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সব হাসপাতালে আহতদের সেবা নিশ্চিত করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সকল বাহিনীকে নির্দেশনা দেয়া আছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি সরাসরি মনিটরিং করছেন।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আমাদের দায়িত্ব ছিল এলাকা পরিষ্কার রাখা যেন, ফায়ার সার্ভিসের গাড়ি বিনা বাধায় আসতে পারে। আমরা সেভাবে দায়িত্ব পালন করেছি। কেউ যেন বিশৃঙ্খলা ঘটাতে না পারে তা দেখছি। ফায়ার সার্ভিসসহ যারাই উদ্ধার কাজে আছেন তাদের সহযোগিতা করে যাচ্ছি। এছাড়াও দুর্যোগের সময় এখনকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তা পেয়েছি। বিমান বাহিনী ও সেনা বাহিনী উদ্ধার কাজে সহায়তা করছে।

সরকারের বিভিন্ন সংস্থা রয়েছে, যারা নিজেদের মতো তদন্ত করবেন। রাজউক, ফায়ার সার্ভিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত করা হবে। তবে এ মুহূর্তে আমাদের জন্য সবচে গুরুত্বপূর্ণ হলো আহতদের উদ্ধার-চিকিৎসা এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।

ট্যাগ: আগুনবনানীর এফ আর টাওয়ার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আল্লাহ, আমার জানটা তুমি ওগোরে দাও’

পরবর্তী

স্থায়ীভাবে ম্যানইউর কোচ হলেন সলশেয়ার

পরবর্তী

স্থায়ীভাবে ম্যানইউর কোচ হলেন সলশেয়ার

বনানী অগ্নিকাণ্ড: ৯জনের মরদেহ উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT