চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগোছালো শ্রীলঙ্কার সামনে উড়তে থাকা ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ২১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের সেমিফাইনালকে পাখির চোখ করে শুক্রবার মাঠে নামছে ইংল্যান্ড। হেডিংলিতে স্বাগতিকদের প্রতিপক্ষ ছন্দহীন শ্রীলঙ্কা। জিতলেই ইংলিশদের সেমির সমীকরণ সহজ হয়ে যাবে। সেখানে শ্রীলঙ্কার লক্ষ্য ‘অঘটন’ ঘটিয়ে শেষ চারের স্বপ্ন অঙ্কের হিসেবে টিকিয়ে রাখা।

চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার একমাত্র জয়টি আফগানিস্তানের বিপক্ষে, সেটিও হারতে হারতে জিতেছে লঙ্কানরা। সেখানে ইংল্যান্ডের যে দুর্দান্ত ফর্ম, হেডিংলিতে শ্রীলঙ্কা জিতলে বড় অঘটনই বলবে বিশ্ব!

যদিও দুই দলের মুখোমুখি লড়াইয়ে কেউ যেন কারো চেয়ে কম নয়। ৭৪ বারের সাক্ষাতে ইংল্যান্ডের ৩৬ জয়ের বিপরীতে শ্রীলঙ্কা জিতেছে ৩৫টি ম্যাচে। একটি ম্যাচ টাই হয়েছে, অন্যটি পরিত্যক্ত।

বিশ্বকাপের পরিসংখ্যান আবার এগিয়ে রাখছে ইংল্যান্ডকে। ১০ বারের সাক্ষাতে ইংল্যান্ডের ৬ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ৪টি।

তবে শ্রীলঙ্কার চারটি জয়ই বিশ্বকাপের গত পাঁচ দেখায়। বিশ্বকাপের সর্বশেষ তিন সাক্ষাতেই ইংল্যান্ডকে হারিয়েছে লঙ্কানরা। সেই ইংল্যান্ড আর এই ইংল্যান্ডের মধ্যে অবশ্য আকাশ-পাতাল পার্থক্য।

হেডিংলি শ্রীলঙ্কার কাছে স্পেশাল স্মৃতি হয়ে আছে। ২০১৪ সালে এখানে টেস্টে বিস্ময় জাগিয়ে ইংল্যান্ডকে হারায় লঙ্কানরা। তবে গত ইংল্যান্ড সফরে তিন ধরনের ফরম্যাটেই লঙ্কানদের হারিয়ে দুই দলের মধ্যকার পার্থক্য বুঝিয়ে দিয়েছে ইংলিশরা।

আফগানিস্তানের বিপক্ষে ছক্কা-বৃষ্টির তাজা স্মৃতি নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নামছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষেও ইয়ন মরগানের দল ঝড় তুলতে পারে।

হেডিংলি ইংল্যান্ডের পয়া ভেন্যুগুলোর একটি। এই মাঠে ২০১১ সালের পর আর কোনো ওয়ানডে হারেনি ইংলিশরা। তবে আট বছর আগে এই শ্রীলঙ্কার কাছেই এ ভেন্যুতে হেরেছিল ইংল্যান্ড।

শ্রীলঙ্কার বিপক্ষে জয় স্বাগতিকদের সেমিফাইনালের দোরগোড়ায় পৌঁছে দেবে। ইংল্যান্ডকে হারাতে পারলে টুর্নামেন্ট জমিয়ে দেয়ার পাশাপাশি নিজেদের সেমির স্বপ্নও টিকিয়ে রাখতে পারবে লঙ্কানরা। দুটি পরিত্যক্ত ম্যাচ থেকে দুই পয়েন্ট ‘বোনাস’ পাওয়া লঙ্কানরা এখনও লড়াইয়ে আছে।

টিম নিউজ
ইংল্যান্ড: জেসন রয় ইনজুরি কাটিয়ে এখনো ফিট হয়ে ওঠেননি। ফলে জনি বেয়ারস্টোর সঙ্গে জেমস ভিন্স ইনিংস ওপেন করবেন। লিয়াম প্লাঙ্কেট ইনজুরি কাটিয়ে ফেরায় তাকে জায়গা দিতে লম্বা বিশ্বকাপ বিবেচনায় ক্রিস ওকস কিংবা মার্ক উডকে বিশ্রাম দিতে পারে স্বাগতিকরা।

শ্রীলঙ্কা: অলরাউন্ডার মিলিন্দা সিরিবর্ধনে একাদশে জায়গা ধরে রাখবেন। লাহিরু থিরিমান্নের জায়গায় অভিষেক ফার্নান্দোকে একাদশে জায়গা দিতে পারে লঙ্কানরা। শ্বাশুড়ির মৃত্যুতে স্বল্প সময়ের জন্য শ্রীলঙ্কায় উড়ে যাওয়া লাসিথ মালিঙ্গা যথারীতি একাদশে থাকছেন।

সম্ভাব্য একাদশ
ইংল্যান্ড: জেসন রয়, জেমস ভিন্স, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট/মার্ক উড।

শ্রীলঙ্কা: দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, লাহিরু থিরিমান্নে/অভিষেক ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মিলিন্দা সিরিবর্ধনে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপ।

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজিমপুর কলোনি, কমিউনিটি সেন্টার আর লন টেনিস কোর্ট

পরবর্তী

কানাডার টি-টুয়েন্টি লিগে সাকিব

পরবর্তী

কানাডার টি-টুয়েন্টি লিগে সাকিব

রোহিঙ্গা

রোহিঙ্গা সহায়তায় ১ কোটি ৮০ লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT