চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্সফামসহ কয়েক হাজার এনজিওর লাইসেন্স নবায়ন করেনি ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আবেদন না করায় অক্সফামসহ কয়েক হাজার বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সংগঠনের বিদেশী অনুদান পাওয়ার লাইসেন্স নবায়ন করেনি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এনডিটিভি তাদের এক প্রতিবেদনে শনিবার জানিয়েছে, বিদেশী অনুদান নিয়ন্ত্রণ আইনে (এফসিআরএ) শনিবার থেকে বাতিল হয়ে গেছে প্রায় ৬ হাজার সংস্থার লাইসেন্স। ওই সংস্থাগুলো লাইসেন্স নবায়নের জন্য আবেদন না করায় তা নবায়ন করা হয়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কয়েক দিন আগেই মাদার তেরেসার প্রতিষ্ঠিত ‘মিশনারিজ অব চ্যারিটি’র লাইসেন্স নবায়ন করা হয়নি। তা নিয়ে ভারত জুড়ে আলোচনার সৃষ্টি হয়।

পরে কেন্দ্রীয় সরকার জানায়, মিশনারিজ অব চ্যারিটি কর্তৃপক্ষের আবেদনেই তাদের ব্যাংক হিসাবগুলো বন্ধ রাখে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। টুইট করে এর সত্যতা স্বীকার  করে নেয় মিশনারিজ অব চ্যারিটি কর্তৃপক্ষও।

সূত্র প্রকাশ না করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তার বরাতে এনডিটিভি আরও জানায়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুনঃনবায়নের জন্য আবেদন জানানোর জন্য বলা হয়েছিল সংস্থাগুলোকে। কিন্তু শুক্রবার পর্যন্ত তারা সে নিয়ে কোনো আগ্রহ দেখায়নি। এমন পরিস্থিতিতে কিভাবে তাদের অনুমোদন দেওয়া যায়?

লাইসেন্স বাতিল হওয়া সংস্থাগুলোর মধ্যে রয়েছে অক্সফাম ইন্ডিয়া ট্রাস্ট, ইন্ডিয়ান ইয়ুথ সেন্টারস ট্রাস্ট, জামিয়া মিলিয়া ইসলামিয়া, টিউবারকিউলোসিস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া, লেপ্রসি মিশন এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মতো বেশ কিছু নাম।

Reneta

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান বলছে, এফসিআরএ’র অধীনে ২২ হাজার ৭৬২টি স্বেচ্ছাসেবী সংস্থা নথিভুক্ত রয়েছে। এগুলোর মধ্যে ২০২২ সালের ৩১ মার্চের মেয়াদে লাইসেন্স পুনঃনবায়ন করিয়েছে ১৬ হাজার ৮২৯টি সংস্থা। তবে ৫ হাজার ৯৩৩ টি সংস্থা লাইসেন্স পুনঃনাবায়নের জন্য নির্ধারিত সময়ে আবেদন জানায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনজিওভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

জুন ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জুন ৮, ২০২৬

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT