বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট কান্ড এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে খোদ যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে। যেখানে বলা হচ্ছে, শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী লন্ডনের একটি ফ্ল্যাট টিউলিপকে বিনা মূল্যে ব্যবহার করতে দিয়েছিলেন আর যে তথ্য তিনি এতদিন গোপন রেখেছিলেন।








