চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮৫ তে পা, মুস্তাফা মনোয়ারকে নিয়ে বিশেষ ‘তারকা কথন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৯
বিনোদন
A A

চিত্রশিল্পে স্বতঃস্ফুর্ত পদচারণা, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহত্‍ শিক্ষক হিসেবে অগ্রগণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। ১ সেপ্টেম্বর বাংলাদেশের কিংবদন্তী এই শিল্পী পা রাখছেন ৮৫ বছর বয়সে। তাঁকে নিয়ে চ্যানেল আই আয়োজন করেছে সরাসরি টেলিভিশন অনুষ্ঠান ‘তারকা কথন’-এর বিশেষ শো।

এমনটাই জানালেন বাংলাদেশের প্রথম সেলিব্রিটি টক শো ‘তারকা কথন’-এর প্রযোজক অনন্যা রুমা। তিনি জানান, গেল বছরেও বাংলাদেশের গুণী ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জন্মদিনে তাঁকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের আমন্ত্রণে তিনি চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে এসেছিলেন। প্রায় এক ঘন্টার বিশেষ ‘তারকা কথন’-এর লাইভ অনুষ্ঠানে তাঁর অভিজ্ঞ জীবনের নানা বিষয়ে কথা বলেছেন। সবার সাথে জন্মদিনের মুহূর্তটুকু উদযাপন করেছেন। উনার মতো গুণী মানুষের সান্নিধ্য বরাবরই গর্ব করার মতো ব্যাপার। এবারও তাঁর জন্মদিনে ‘তারকা কথন’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি।

রুমা জানান, রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় ওয়ালটন তারকা কথন অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন মুস্তাফা মনোয়ার।

গেল বছর একই দিনে চ্যানেল আইয়ে লাল গালিচা পেতে অভ্যর্থনা জানানোসহ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছিলেন পাপেট শো-এর অন্যতম এই কারিগর।

শুধু তাই নয়। ‘তারকা কথন’ চলাকালীন সময়ে এক ফাঁকে রঙ তুলিতে ছবিও আঁকেন দেশের গুণী এই চিত্রশিল্পী। এমনকি এক ফাঁকে তার গানের গলাও শোনার সৌভাগ্য অর্জন করেন দর্শকরা।

কলকাতা আর্ট কলেজ থেকে পাশ করে দেশে আসার পর শিল্পাচার্য জয়নুলের পরামর্শে আর্ট কলেজে পড়ানোর দায়িত্ব নিলেও শেষ পর্যন্ত সেটা ছেড়ে তিনি যোগ দেন বর্তমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। তার পেছনের কারণ জানিয়ে মুস্তাফা মনোয়ার ওই অনুষ্ঠানে বলেছিলেন, পাকিস্তানিদের প্রতি কিছুটা ক্ষোভ থেকেই ইচ্ছে করে টেলিভিশনে যোগ দিয়েছিলাম।

Reneta

বাচ্চাদের মনে যেন পাকিস্তানিদের নিষেধ বারণ বা কুপ্রভাব না পড়ে সেজন্য ছোটদেরকেই টার্গেট করেন মুস্তাফা মনোয়ার। তারা যেন পাকিস্তানিদের অমূলক কথা বিশ্বাস না করে সত্য ও সুন্দরের প্রতি সজাগ থাকতে পারে সেজন্য ‘নতুন কুড়ি’ কিংবা ‘পাপেট শো’-এর মতো অনুষ্ঠানের প্রবর্তন করেছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্যা রুমাতারকা কথনপাপেটপাপেট শোমুস্তফা মনোয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ মাদারীপুরের পথে

মে ৯, ২০২৬

জুলাই আন্দোলনের বিভিন্ন মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ

মে ৯, ২০২৬

অর্থনৈতিক শাসনব্যবস্থার নতুন চিন্তা, কর আদায় থেকে সম্পদ সৃষ্টির পথে

মে ৯, ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী

মে ৯, ২০২৬

নির্বাচন শেষে প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT