চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ম বারের মতো শ্রেষ্ঠ প্রযোজক ফরিদুর রেজা সাগর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে রেকর্ড ৮ম বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ফরিদুর রেজা সাগর। বৃহস্পতিবার দুপুরে তথ্যমন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করলে এমন তথ্য জানা যায়।

এর আগে ৭ বার শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ইমপ্রেস টেলিফিল্ম লি. এর ব্যবস্থাপনা পরিচালক এবং রেকর্ড শতাধিক চলচ্চিত্রের প্রযোজক ফরিদুর রেজা সাগর। গেল বছর মুক্তি পাওয়া ‘ফাগুন হাওয়ায়’ এর জন্য ৮ম বারের মতো বিরল এই সম্মানের অধিকারী হলেন তিনি।

এর আগে বাংলাদেশের আর কোন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান বা চলচ্চিত্র প্রযোজক এতবার এ পুরস্কার পাননি।

২০১৯ সালের শ্রেষ্ঠ সিনেমা হিসেবে ‘ন ডরাই’ এর সাথে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল তৌকীর আহমেদের পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’। শ্রেষ্ঠ চলচ্চিত্র ছাড়াও এই ছবিটি আরো দুটি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। একটি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা এবং অন্যটি শ্রেষ্ঠ পোশাক-সাজসজ্জা বিভাগ।

এছাড়াও ইমপ্রেস টেলিফিল্মের আরেক চলচ্চিত্র ‘কালো মেঘের ভেলা’র জন্য দুটি পুরস্কার অর্জন করে। একটি শ্রেষ্ঠ শিশুশিল্পী এবং অন্যটি শ্রেষ্ঠ গীতিকার বিভাগ।

ইমপ্রেস টেলিফিল্ম লি. ও ফরিদুর রেজা সাগরের প্রযোজনায় এরআগে যেসব চলচ্চিত্র বিগত ৭ বার পুরস্কার পেয়েছে সেগুলো হচ্ছে- কিত্তনখোলা-২০০০, গহীনে শব্দ-২০১০, গেরিলা-২০১১, উত্তরের সুর-২০১২, মৃত্তিকা মায়া-২০১৩, অজ্ঞাতনামা-২০১৬ এবং রাজাধিরাজ-২০১৮।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাকালো মেঘের ভেলাগীতিকারন ডরাইফরিদুর রেজা সাগরফাগুন হাওয়ায়লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ম্যাচ দেখার সময় হেডফোন কানে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT